রাতের আঁধারে রেললাইনের ক্লিপ খোলার সময় হাতেনাতে ধরা দুই কিশোর

জামালপুর প্রতিনিধি
১৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:৪৯আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:৪৯

রাতের আঁধারে জামালপুর পৌর শহরের লাঙ্গলজোড়া এলাকায় রেললাইনের ক্লিপ খোলার সময় দুই কিশোরকে হাতেনাতে গ্রেফতার করেছে জামালপুর রেলওয়ে থানা পুলিশ। গত বৃহস্পতিবার গভীর রাতে তাদের গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে জামালপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল ইসলাম বলেন, ‘জামালপুর রেলওয়ে স্টেশনসংলগ্ন লাঙ্গলজোড়া এলাকায় কয়েকজন কিশোর রেললাইন থেকে ক্লিপ খুলছে, এমন তথ্যের ভিত্তিতে সেখানে দ্রুত অভিযান চালায় রেলওয়ে থানা পুলিশ। এ সময় রেললাইনের ছয়টি ক্লিপ ও একটি হাতুড়িসহ দুই কিশোরকে হাতেনাতে আটক আটক করা হয়।

তিনি আরও বলেন, ‘এ সময় আরও দুই কিশোর পালিয়ে যেতে সক্ষম হয়। তাদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত আছে। এ ঘটনায় জামালপুর রেলওয়ে থানায় একটি মামলা হয়েছে।’

/কেএইচটি/
সম্পর্কিত
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের