স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার আসামির বিচার দাবিতে থানা ঘেরাও

শেরপুর প্রতিনিধি
২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৫১ আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৫১

শেরপুরের নকলায় এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় থানা ঘেরাও ও মহাসড়ক অবরোধের ঘটনা ঘটেছে। কিশোরী ধর্ষণের মামলার প্রধান আসামি আশিক মিয়াকে (২০) গ্রেফতারের পর তার বিচারের দাবিতে ক্ষুব্ধ শিক্ষার্থী ও এলাকাবাসী এই অবরোধ কর্মসূচি পালন করেন।

রবিবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে নকলা উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি এস এম মাসুম ও রাইয়্যান আল মাহাদি অনন্তের নেতৃত্বে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ, এলাকাবাসী ও স্কুল-কলেজের শিক্ষার্থীরা থানা ঘেরাও করেন। এতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমানসহ পুরো পুলিশ বাহিনী অবরুদ্ধ হয়ে পড়ে।

এ সময়ে বিক্ষোভকারীরা ‘লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে’, ‘রেপিস্টের আস্তানা, বাংলাদেশে থাকবে না’, ‘আমার বোন ধর্ষিত কেন, প্রশাসন জবাব দে’, ‘ধর্ষকের ফাঁসি চাই’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন।

বিকাল সাড়ে ৪টার দিকে শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আব্দুল করিম ঘটনাস্থলে পৌঁছে উপজেলা বিএনপির আহ্বায়ক খোরশেদুর রহমানসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং আন্দোলনকারীদের সঙ্গে চল্লিশ মিনিটের এক রুদ্ধদ্বার বৈঠকে মিলিত হন।

অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল করিম বলেন, ‘আইন হাতে তুলে নেওয়ার সুযোগ কারও নেই। ধর্ষণের বিষয়ে থানায় মামলা হয়েছে। আমরা অভিযুক্ত একজনকে গ্রেফতার করেছি। বাকি আসামিদের গ্রেফতারে পুলিশি অভিযান চলছে। আশা করি, আমরা দ্রুততম সময়ের মধ্যে তাদের গ্রেফতার করে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে পারবো।’

পুলিশ সুপারের এই আশ্বাসের পর বিকাল সাড়ে ৫টার দিকে আন্দোলনকারীরা সড়ক থেকে অবরোধ তুলে নেন এবং যান চলাচল স্বাভাবিক হয়।

উল্লেখ্য, গত শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পাশের বাড়িতে বেড়াতে যাওয়ার কথা বলে বের হওয়া কিশোরী যথাসময়ে ফিরতে না পারায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন। খোঁজাখুঁজির পর তাকে পাশের ভুট্টাক্ষেত থেকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে অভিযুক্তরা পালিয়ে যায়।

/কেএইচটি/
সম্পর্কিত
স্কুলছাত্রী ধর্ষণ ও হত্যা, কক্সবাজার থেকে হোটেল কর্মচারী রাজু আটক
স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা: যেসব প্রশ্নের উত্তর মেলেনি
স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা, কার ডাকে কক্সবাজার গেলো কিশোরী?
সর্বশেষ খবর
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা গুলশান আরা-দেবাশীষের ৭ দিনের রিমান্ড চায় ডিবি
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা গুলশান আরা-দেবাশীষের ৭ দিনের রিমান্ড চায় ডিবি
একদিনে ডেঙ্গুতে চারজনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা লাখ ছাড়ালো
একদিনে ডেঙ্গুতে চারজনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা লাখ ছাড়ালো
কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন কবে, জানালেন মন্ত্রী
কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন কবে, জানালেন মন্ত্রী
তিন বন্দরের আর্থিক ব্যবস্থাপনা ও নিরীক্ষা আপত্তি নিষ্পত্তির তাগিদ
তিন বন্দরের আর্থিক ব্যবস্থাপনা ও নিরীক্ষা আপত্তি নিষ্পত্তির তাগিদ
সর্বাধিক পঠিত
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
জার্মান পর্যটকের সেই ল্যাপটপ উদ্ধার
জার্মান পর্যটকের সেই ল্যাপটপ উদ্ধার