১৫ লাখ টাকায় বিক্রি হলো আলোচিত সেই ‘গ্রাম’

ময়মনসিংহ প্রতিনিধি
২৬ মার্চ ২০২৫, ২৩:৪৯আপডেট : ২৭ মার্চ ২০২৫, ১৭:২২

মাত্র চার জন জনসংখ্যা নিয়ে গড়ে উঠা ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার আলোচিত সেই উমানাথপুর গ্রাম বিক্রি হয়ে গেছে। চার মাস আগে গ্রামের মালিক মো. সিরাজুল হক সরকার স্থানীয় আব্দুল মন্নাছের কাছে গ্রামটি বিক্রি করে দেন। তবে বুধবার বিকালে গ্রাম বিক্রির ঘটনা প্রকাশ পায় বলে জানান এলাকাবাসী।

গত বছর জুলাই মাসে ‘একটি বাড়ি নিয়ে একটি গ্রামের’ বিষয়টি সংবাদমাধ্যমে এলে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। উপজেলার রাজিবপুর ইউনিয়নের ‘উমানাথপুর’ নামে এই গ্রামের মোট জমির পরিমাণ ২৫ শতক। ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. সিরাজুল সরকার উত্তরাধিকার সূত্রে বাড়িটি পেয়েছেন। তিনি স্ত্রী ও সন্তানসহ মোট চার জনকে নিয়ে বসবাস করে আসছিলেন। যেখানে দুটি বসত ঘর, একটি গোয়াল ঘর, আছে একটি ছোট পুকুর ও একটি টয়লেট ছাড়াও বেশ কিছু গাছগাছালি। অন্যের জমির আইল দিয়ে এই বাড়িতে প্রবেশ করতে হয়। আর এই বাড়ি ঘিরেই ‘উমানাথপুর’ নামে একটি গ্রাম গড়ে উঠেছিল।

খোঁজ নিয়ে জানা যায়, সিরাজুল হক সরকার উপজেলা সাবরেজিস্ট্রি অফিসে দলিল লেখক হিসেবে কাজ করেন। ইউনিয়ন পরিষদসহ সব স্থানে কাগজে-কলমে এই বাড়িকে ঘিরেই গ্রামের পরিচয়। উপজেলার উত্তর দিকে এই গ্রামের অবস্থান। এই গ্রামের পাশেই পশ্চিমে রয়েছে ব্রহ্মপুত্র নদ। উপজেলা সদর থেকে প্রায় ১২ কিলোমিটার দূরে অবস্থিত কাগজপত্রে মৌজার নামও উমানাথপুর। এর আশপাশে গ্রামগুলো হলো- উত্তরে রামগোবিন্দপুর, দক্ষিণে হরিপুর, পূর্বে উদয়রামপুর ও পশ্চিমে রামগোবিন্দপুর ও হরিপুর। রাজিবপুর ইউনিয়নে গ্রামের সংখ্যা ৪৩টি। তার মধ্যে উমানাথপুর একটি। তবে এত কম লোক আর কোনও গ্রামে নেই।

প্রায় চার মাস আগে ১৫ লাখ টাকায় গ্রামটি বিক্রি করে দেন সিরাজুল ইসলাম সরকার। এক সপ্তাহ আগে জমির দলিল করাসহ অন্যান্য সব কাজ সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন তিনি।

সিরাজুল ইসলাম সরকার বলেন, ‘নিজের জন্য এতো বড় বাড়ির প্রয়োজন নেই। তাই ভালো দামে বিক্রি করে একটু কম দামে পাশেই অন্য গ্রামে জমি কিনেছি। সেখানেই নতুন বাড়ি করে বসবাস করবো।’

বাড়ি তো নয়, পুরো গ্রামই বিক্রি করে দিলেন এমন প্রশ্নের জবাবে সিরাজুল বলেন, ‘তা বলতে পারেন। এখন যারা থাকবেন তারা তো ভাগ্যবান। গত প্রায় ৬০ বছরের ইতি টানলাম।’

গ্রামটি কিনেছেন পাশের উদয়রামপুর গ্রামের বাসিন্দা আব্দুল মন্নাছ। তিনি ঢাকায় বড় ছেলে মোস্তফা কামালকে নিয়ে ফলের ব্যবসা করেন। আব্দুল মন্নাছ বলেন, ‘বাড়িটি কিনেছি ১৫ লাখ টাকায়। কাগজপত্রসহ খরচ পড়েছে ১৭ লাখ। কেনার পরদিনই বাড়িতে উঠেছি আমরা। এখন আমার পরিবারে সদস্য নয় জন। বাড়িটি কিনতে পেরে আমরা সবাই খুশি। কারণ এটা শুধু বাড়িই নয়, পুরো একটা গ্রাম।’

/এএম/এমওএফ/
সম্পর্কিত
পুশ ইন ঠেকাতে বিজিবির সঙ্গে সীমান্ত পাহারায় গ্রামবাসী
শহর স্বাভাবিক থাকলেও গ্রামে বাড়ছে লোডশেডিং
কুড়িগ্রামে গ্রাম আদালতে এক বছরে ২৮০০ মামলা নিষ্পত্তি, সু‌বিধাভোগীদের ৪০ ভাগ নারী
সর্বশেষ খবর
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু