গ্রামে নির্মিত হবে ১৬ হাজার ১৬০ কিলোমিটার নতুন সড়ক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ জুন ২০২৪, ২০:৪২আপডেট : ০৬ জুন ২০২৪, ২০:৪৭

মধ্যমেয়াদি কর্মপরিকল্পনায় আগামী তিন বছরে পল্লি খাতে ১৬ হাজার ১৬০ কিলোমিটার নতুন সড়ক নির্মাণ, ৬৯ হাজার মিটার ব্রিজ-কালভার্ট নির্মাণ করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।

বৃহস্পতিবার (৬ জুন) জাতীয় সংসদে বাজেট বক্তব্যে তিনি এসব তথ্য জানান। বিকাল ৩টায় স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী।

অর্থমন্ত্রী বলেন, মধ্যমেয়াদি কর্মপরিকল্পনায় আগামী তিন বছরে পল্লি খাতে ১৬ হাজার ১৬০ কিলোমিটার নতুন সড়ক, ৬৯ হাজার মিটার ব্রিজ-কালভার্ট নির্মাণ করা হবে। ২৭ হাজার ১০০ কিলোমিটার পাকা সড়ক এবং ১৩ হাজার মিটার ব্রিজ-কালভার্ট রক্ষণাবেক্ষণ, ৪১৫টি গ্রোথ সেন্টার/হাটবাজার উন্নয়ন, ১৮৪টি উপজেলা কমপ্লেক্স ভবন নির্মাণ ও সম্প্রসারণ, ১৬০টি সাইক্লোন শেল্টার নির্মাণসহ বিভিন্ন উন্নয়নকাজ বাস্তবায়নের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

তিনি আরও বলেন, এ ছাড়া নগর অঞ্চলে ৪৯৭ কিলোমিটার রাস্তা ও ফুটপাত নির্মাণ এবং ২৮২ কিলোমিটার ড্রেন নির্মাণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। দেশের ১২টি সিটি করপোরেশন এবং ৩২৯টি পৌরসভায় উৎপাদিত বর্জ্যের সুষ্ঠু ব্যবস্থাপনার লক্ষ্যে উন্নত দেশগুলোয় অনুসৃত আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা প্রযুক্তি প্রয়োগের মাধ্যমে পরিবেশবান্ধব উপায়ে বর্জ্য পুড়িয়ে বিদ্যুৎ, জ্বালানি ও জৈব সার উৎপাদনের উদ্যোগ নেওয়া হয়েছে।

/এসএমএ/এনএআর/
সম্পর্কিত
জনগণের কাছে বিশুদ্ধ পানি পৌঁছে দেওয়া সরকারের দায়িত্ব: অর্থমন্ত্রী
শুধু হিস্যা চাইলে হবে না, সংশোধন প্রক্রিয়াতেও আসতে হবে: বিরোধীদলকে স্বরাষ্ট্রমন্ত্রী
বিল ও কমিটির সভাপতি পদ নিয়ে সংসদে বিতর্ক
সর্বশেষ খবর
শাপলা চত্বরে ১১ দলীয় জোটের লং মার্চের সমাবেশ শুরু
শাপলা চত্বরে ১১ দলীয় জোটের লং মার্চের সমাবেশ শুরু
কবিগুরুর স্মৃতিমাখা এক ঐতিহাসিক ঠিকানা কুষ্টিয়ার টেগর লজ
কবিগুরুর স্মৃতিমাখা এক ঐতিহাসিক ঠিকানা কুষ্টিয়ার টেগর লজ
‘ভয়েস’ কমান্ডে তথ্য খোঁজা যাবে জিমেইল, ডকস ও কিপে
‘ভয়েস’ কমান্ডে তথ্য খোঁজা যাবে জিমেইল, ডকস ও কিপে
সেনাবাহিনীতে একাধিক পদে নিয়োগ
সেনাবাহিনীতে একাধিক পদে নিয়োগ
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
জন্মদিনে সাবিনা ইয়াসমীন: জীবনের বিশেষ কোনও সংজ্ঞা নেই
জন্মদিনে সাবিনা ইয়াসমীন: জীবনের বিশেষ কোনও সংজ্ঞা নেই