‘তুই’ বলায় যুবককে কুপিয়ে হত্যা

ময়মনসিংহ প্রতিনিধি
২৭ মার্চ ২০২৫, ০৮:৩৯আপডেট : ২৭ মার্চ ২০২৫, ০৮:৩৯

‘তুই’ বলার মতো তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ময়মনসিংহ নগরীতে মো. সজীব নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। বুধবার (২৬ মার্চ) দিবাগত রাত ১১টার দিকে হামিদ উদ্দিন রোডে এই হত্যাকাণ্ড ঘটে।

নিহত সজীব হামিদ উদ্দিন রোডের আবুল কামাল আজাদের ছেলে। তিনি বাবার হোটেল পরিচালনায় সহযোগিতা করতেন।  

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম খান জানান, বড় ভাই ছোট ভাই দ্বন্দ্বে খুন হয়েছে সজীব। রাতে হামিদ উদ্দিন রোডের শফিক মিয়ার ছেলে মন্টি এবং সজীবসহ বেশ কয়েকজন আড্ডা দিচ্ছিল। এ সময় সজীব মন্টিকে তুই বলায় দুই জনের মধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে মন্টি দোকান থেকে সুপারি কাটার যাঁতি এনে সজীবকে কুপিয়ে আহত করে।

তিনি আরও জানান, পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রয়েছে। ঘটনার পরপরই মন্টি গা ঢাকা দিয়েছে। তাকে গ্রেফতারে চেষ্টা চলছে।

/কেএইচটি/
সম্পর্কিত
বগুড়ায় দুই চাচাতো ভাইকে কুপিয়ে হত্যা
স্ত্রীর ঘুমে ব্যাঘাত ঘটায় ছোট ভাইকে কুপিয়ে হত্যা
মেহেরপুরে রিকশাচালককে কুপিয়ে হত্যা
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম