ক্রসিং ভেঙে রেললাইনে ট্রাক, ট্রেনের ধাক্কায় উড়ে গেলো ১০০ গজ

জামালপুর প্রতিনিধি
২৭ মার্চ ২০২৫, ২২:০১আপডেট : ২৭ মার্চ ২০২৫, ২২:০১

জামালপুর সদর উপজেলার ৯নং রানাগাছা ইউনিয়নের কানিল রেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় উল্টে গেছে তরমুজ বোঝাই ট্রাক। এতে তিন জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৭ মার্চ) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন- ট্রেনটির চালক কামাল হোসেন, তার সহকারী ইদ্রিস আলী, গেটম্যান কহিনুর ইসলাম।

স্থানীয় এলাকাবাসী জানায়, বৃহস্পতিবার দুপুর পৌনে ১২টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জগামী বেসরকারি কমিউটার-২ দ্রুতগতিতে আসছিল। এদিকে ঢাকা থেকে সড়কপথে তরমুজবোঝাই একটি ট্রাক নান্দিনা বাজারে আসছিল।

বেপরোয়া গতিতে চলমান তরমুজবোঝাই ট্রাকটি কানিল রেল ক্রসিংয়ে পৌঁছে গেটবিয়ার ভেঙে রেল ক্রসিং পার হওয়ার চেষ্টা করছিল। এ সময় কমিউটার ট্রেনটিও রেল ক্রসিং অতিক্রম করার সময় তরমুজবোঝাই ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে ট্রেনের ইঞ্জিনের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। পাশাপাশি ট্রাকটি দুমড়ে মুচড়ে প্রায় ১০০গজ দূরে পাশের একটি দোকানের ওপর ছিটকে পড়ে। আহতদের উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়। ট্রাকভর্তি তরমুজ ভেঙে নষ্ট হয়ে যায়।

স্থানীয়রা জানান, ট্রাকচালক গেটবিয়ার ভেঙে রেল ক্রসিংয়ের ওপর ট্রাক দাঁড় করিয়ে রেখে দ্রুত নেমে পালিয়ে যান।

নান্দিনা রেল স্টেশনের স্টেশন মাস্টার নাদির হোসেন বলেন, দুর্ঘটনায় ট্রেনের ইঞ্জিনের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। ট্রেনটির ইঞ্জিন বিকল হলেও কোনোরকমে ট্রেনটি ঘটনাস্থল থেকে ধীরে ধীরে নান্দিনা রেল স্টেশন পর্যন্ত নেওয়া হয়েছে। ট্রেনের ইঞ্জিনটির পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। যাত্রীদের দুর্ভোগের কথা চিন্তা করে বিকল্প ইঞ্জিন আনা হয়। পরে ট্রেনটি গন্তব্যের উদ্দেশে ছেড়ে যায়।

জামালপুর জিআরপি থানার ওসি রবিউল ইসলাম জানান, এ দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ফোর্স নিয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই এবং পরিস্থিতি সামাল দেই। এ দুর্ঘটনায় তিন জন আহত হয়েছেন। ট্রাকচালক ও হেলপার নেমে দ্রুত পালিয়ে যায়। রেলওয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

/এফআর/
সম্পর্কিত
লেভেলক্রসিংয়ে শ্রমিক বহনকারী ট্রাক্টরে ট্রেনের ধাক্কা
লাইনচ্যুত ট্রেনের বগি উদ্ধার, সারা দেশের সঙ্গে সিলেটের ট্রেন চলাচল স্বাভাবিক
বগি লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন
সর্বশেষ খবর
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী