মহাখালীতে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেলো অজ্ঞাত যুবকের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ এপ্রিল ২০২৫, ১৯:৫৫আপডেট : ০২ এপ্রিল ২০২৫, ১৯:৫৫

রাজধানীর মহাখালী রেলক্রসিং এলাকায় ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাত (৪০) এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১ এপ্রিল) রাতে মহাখালী রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পরে ঘটনাস্থল থেকে নিহতের খণ্ডিত মরদেহ উদ্ধার করে ঢাকা রেলওয়ে থানা পুলিশ। এরপর সুরতহাল প্রতিবেদন তৈরি করে আজ বুধবার (২ এপ্রিল) সকালে ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

বিষয়টি নিশ্চিত করে ঢাকা রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. বাবুল হোসেন বলেন, মঙ্গলবার রাতে রেললাইন ধরে হাঁটার সময় ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাত (৪০) এক পুরুষ মারা গেছে। সম্ভবত তিনি ফোনে কথা বলতে বলতে রেললাইন দিয়ে হাঁটছিলেন। তার মরদেহ কয়েক টুকরো হয়ে গেছে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

/এবি/আরআইজে/
সম্পর্কিত
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বশেষ খবর
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি