নেত্রকোনায় বজ্রাঘাতে তিন জনের মৃত্যু

নেত্রকোনা প্রতিনিধি
১৫ এপ্রিল ২০২৫, ২০:৪১ আপডেট : ১৫ এপ্রিল ২০২৫, ২০:৪১

নেত্রকোনার হাওর উপজেলা খালিয়াজুরীতে পৃথক স্থানে বজ্রাঘাতে এক যুবকসহ তিন জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া আহত হয়েছেন আরও একজন।

মঙ্গলবার (১৫ এপ্রিল) বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার রসুলপুর, কৃষ্ণপুর ও হায়াতপুর গ্রামে এসব দুর্ঘটনা ঘটে।

মৃতরা হলেন- উপজেলার রসুলপুর গ্রামের সমর মিয়ার ছেলে নিজাম উদ্দিন (৩২), কৃষ্ণপুর গ্রামের রমজান আলীর ছেলে কবীর মিয়া (৪৫) ও হায়াতপুর গ্রামের রাখাল সরকার (৬৬)। এছাড়া রসুলপুর গ্রামের হামিদ মিয়ার ছেলে আহত রানু মিয়া (৪৫) স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ ও স্থানীয়দের বরাতে জানা গেছে, আকাশে মেঘ দেখে মঙ্গলবার বিকালে বাড়ির সামনে শুকাতে দেওয়া খড় জমা করছিলেন নিজাম উদ্দিন। এ সময় হঠাৎ বজ্রপাত এসে পড়ে তার শরীরে। এতে ঘটনাস্থলে নিজাম উদ্দিনের মৃত্যু হয়। এ ঘটনায় পাশে থাকা রানু মিয়া গুরুতর আহত হন। পরে রানু মিয়াকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এদিকে একই উপজেলার ছায়ার হাওরে বজ্রপাতের ঘটনায় কবীর মিয়া নামে এক ব্যক্তি গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে সিলেট মেডিক্যাল কলেজ হাসপাতালের উদ্দেশে পাঠানো হলে পথেই তিনি মারা যান। এদিকে বিকেলে উপজেলার হায়াতপুর এলাকায় বজ্রপাতে মারা যান রাখাল সরকার নামে আরেক কৃষক। তিনি বাড়ির সামনের হাওর থেকে গরু আনার জন্য গিয়েছিলেন। বজ্রাঘাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।   

খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মকবুল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

এ বিষয়ে খালিয়াজুরী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. উজ্জ্বল হোসেন বলেন, ‘প্রশাসনের পক্ষ থেকে বজ্রাঘাতে হতাহতদের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হবে।’

/কেএইচটি/
সম্পর্কিত
৬ ঘণ্টা ধরে উঠানে বাবার লাশ, দাফনে বাধা: মেয়ে বললেন ‘ভাই সব সম্পত্তি একাই নিয়েছেন’
ছোট ছেলে নিখোঁজ, বড় ছেলে দেশের বাইরে-নাসিমা খানের দাফন কোন দিন
অভিনেত্রী নাসিমা খানের মৃত্যু, বাংলা চলচ্চিত্রে এক অধ্যায়ের অবসান
সর্বশেষ খবর
একদিনে ডেঙ্গুতে চারজনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা লাখ ছাড়ালো
একদিনে ডেঙ্গুতে চারজনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা লাখ ছাড়ালো
কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন কবে, জানালেন মন্ত্রী
কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন কবে, জানালেন মন্ত্রী
তিন বন্দরের আর্থিক ব্যবস্থাপনা ও নিরীক্ষা আপত্তি নিষ্পত্তির তাগিদ
তিন বন্দরের আর্থিক ব্যবস্থাপনা ও নিরীক্ষা আপত্তি নিষ্পত্তির তাগিদ
দেড় বছরের মধ্যে সর্বোচ্চ ডলারের দর
দেড় বছরের মধ্যে সর্বোচ্চ ডলারের দর
সর্বাধিক পঠিত
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
জার্মান পর্যটকের সেই ল্যাপটপ উদ্ধার
জার্মান পর্যটকের সেই ল্যাপটপ উদ্ধার