খাস জমি উদ্ধার করে খেলার মাঠ ঘোষণা

শেরপুর প্রতিনিধি
১৮ এপ্রিল ২০২৫, ১৯:৩৪ আপডেট : ১৮ এপ্রিল ২০২৫, ১৯:৩৪

সরকারি খাস জমি উদ্ধার করে শেরপুরের নালিতাবাড়ীতে খেলার মাঠ হিসেবে ঘোষণা করেছেন উপজেলা প্রশাসন।

শুক্রবার (১৮ এপ্রিল) সকালে উপজেলার কলসপাড় ইউনিয়নের বালুঘাটা এলাকার বালুঘাটা মৌজায় ২ একর ৬৮ শতাংশ খাস জমি উদ্ধার করেন নালিতাবাড়ী উপজেলা প্রশাসনের কর্মকর্তারা।

পরে ওই জমিতে সাইনবোর্ড টানিয়ে এলাকার সর্বসাধারণের খেলাধুলা করার জন্য খেলার মাঠ হিসেবে ঘোষণা করা হয়।

এ সময় শেরপুরের অতিরিক্ত জেলা প্রশাসক শাকিল আহমেদ, নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার ববি, সহকারী কমিশনার (ভূমি) মো. আনিসুর রহমান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মওদুদ আহমেদ, খাদ্যনিয়ন্ত্রণ কর্মকর্তা আতিকুর রহমান, ইঞ্জিনিয়ার আলমগীর কবির, সোলাইমান ও রানাসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

পরে বিকালে উদ্ধারকৃত ওই জমিতে প্রশাসনের কর্মকর্তারা দুইভাগে বিভক্ত হয়ে একটি প্রীতি ক্রিকেট ম্যাচে অংশ নেন।

/কেএইচটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
একদিনে ডেঙ্গুতে চারজনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা লাখ ছাড়ালো
একদিনে ডেঙ্গুতে চারজনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা লাখ ছাড়ালো
কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন কবে, জানালেন মন্ত্রী
কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন কবে, জানালেন মন্ত্রী
তিন বন্দরের আর্থিক ব্যবস্থাপনা ও নিরীক্ষা আপত্তি নিষ্পত্তির তাগিদ
তিন বন্দরের আর্থিক ব্যবস্থাপনা ও নিরীক্ষা আপত্তি নিষ্পত্তির তাগিদ
দেড় বছরের মধ্যে সর্বোচ্চ ডলারের দর
দেড় বছরের মধ্যে সর্বোচ্চ ডলারের দর
সর্বাধিক পঠিত
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
জার্মান পর্যটকের সেই ল্যাপটপ উদ্ধার
জার্মান পর্যটকের সেই ল্যাপটপ উদ্ধার