হাওরাঞ্চলে জমজমাট পশুর হাট, দাম তুলনামূলক কম

নেত্রকোনা প্রতিনিধি
২২ মে ২০২৫, ১৯:০৪আপডেট : ২২ মে ২০২৫, ১৯:০৪

দেওয়ান বাজার নেত্রকোনা জেলার হাওরাঞ্চলের মদন উপজেলার ঐতিহ্যবাহী পশুর হাটের একটি। শত বছরের পুরোনো স্থায়ী এ পশুর হাটে সপ্তাহে প্রতি বৃহস্পতিবার শত শত গরু-ছাগল ক্রয়-বিক্রয় হয়। হাওরাঞ্চলের বেশ কয়েকটি উপজেলার মানুষসহ দেশের বিভিন্ন এলাকা থেকে ক্রেতা-বিক্রেতারা এখানে আসেন। 

তবে ঈদুল আজহাকে কেন্দ্র করে পশুতে বাজারটি জমজমাট হয়ে উঠলেও ক্রেতা কম থাকায় দাম অনেকটাই কম।

বৃহস্পতিবার (২২ মে) দুপুর থেকে বিকাল পর্যন্ত এ পশুর হাট ঘুরে দেখা গেছে, ছোট বড় ষাঁড়, গাভী ও ছাগলে বাজারটি জমজমাট থাকলেও ক্রেতা কম। তাই দামও কম। বেচাকেনাও কম। যে কারণে প্রত্যাশিত দাম না পেয়ে অনেকেই তাদের গরু ফেরত নিয়ে যান বাড়িতে।

তবে বিক্রেতাদের প্রত্যাশা, কোরবানির বেচাকেনা শুরু হলে দাম হয়তো বাড়বে। 

বাজারে গরু কিনতে আসা আরমান বিন মকবুল বলেন, আমি প্রতি বছরই এই দেওয়ান বাজার থেকে গরু কিনি। এবারও কিনতে এসেছি। দাম কিছুটা কম থাকায় তিনটা ষাঁড় কিনেছি। আরও কিনবো। তবে কোরবানির ঈদের বেচাকেনা পুরোপুরি শুর হলে দাম কিছুটা বাড়তে পারে।

ষাঁড় বিক্রি করতে আনা কৃষক বিল্লাল মিয়া বলেন, বাজারে ক্রেতা কম। তাই দামও কম। ভাবছিলাম, আমার গরুটা এক লাখ ৩০ হাজার টাকা বিক্রি করতে পারবো। কিন্তু দাম হাঁকাচ্ছে মাত্র ৯০ হাজার টাকা। তাই ফেরত নিয়ে যাচ্ছি। দাম বাড়লে এবং প্রত্যাশিত দাম পেলেই গরু বিক্রি করবো।

স্থানীয় বাসিন্দা নূরুল হক রনু বলেন, এই বাজারে হাওর এলাকার কৃষকরা তাদের গৃহপালিত গরু বিক্রি করতে আনেন। এখানে অনেক সাশ্রয়ী দামে গরু কেনা যায়। তাই দেশের বিভিন্ন এলাকা থেকে পাইকার ও ক্রেতারা ছুটে আসেন। সপ্তাহে শুধু বৃহস্পতিবার হাটটি বসলেও কোরবানির ঈদ উপলক্ষে সপ্তাহে দুই দিন অর্থাৎ বৃহস্পতি ও সোমবার হাট বসে।

বাজারটির প্রতিষ্ঠাতা দেওয়ান পরিবারের সদস্য মদন পৌর শহরের জাহাঙ্গীরপুর গ্রামের বাসিন্দা সাবেক পৌর মেয়র মোদাচ্ছের হোসেন শফিক বলেন, হাওর এলাকার সাধারণ মানুষের সুবিধার্থে কমপক্ষে শত বছর পূর্বে মগড়া নদীর তীর ঘেঁষে এই বাজার প্রতিষ্ঠা করেছিল দেওয়ান পরিবার। বর্তমানে জেলার মধ্যে আমাদের বাজারটি একটি ঐতিহ্যে পরিণত হয়েছে। বাজারে নামমাত্র টোল আদায় করা হয় স্থানীয় মসজিদের জন্য। এতে ক্রেতা-বিক্রেতারাও খুশি।

/এফআর/
সম্পর্কিত
ঈদের ছুটিতে মেট্রোরেলে দিনে দেড় লাখের বেশি যাত্রী
পরিবহনে পাঁচ দিন পর্যন্ত অগ্রিম বুকিং, অর্ধেক খালি যাচ্ছে লঞ্চপটুয়াখালীতে বাসে সিট সংকট, যাত্রীশূন্য লঞ্চ
ঈদের ছুটিতে হাম ও উপসর্গে মারা গেলো যতজন
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান