গুজরাট থেকে ধরে এনে ২২ জনকে বাংলাদেশে পুশ ইন

ময়মনসিংহ প্রতিনিধি
০৩ জুন ২০২৫, ১৩:৩৭ আপডেট : ০৩ জুন ২০২৫, ১৩:৩৭

ময়মনসিংহের ভারত সীমান্তবর্তী ধোবাউড়া ও হালুয়াঘাট সীমান্ত দিয়ে ২২ জনকে পুশ ইন করেছে বিএসএফ। শনিবার(২জুন) মধ্য রাতের পর তাদেরকে পুশ ইন করা হয়।

ধোবাউড়া সীমান্তের মুন্সিপাড়া সীমান্ত পিলার ১১৪১/৮ এস পয়েন্ট দিয়ে পুশ ইন করা হয় দুই পরিবারের নারী, পুরুষ ও শিশুসহ ১২ জনকে। গুজরাট পুলিশের হাতে আটক হওয়া এই ১২ জনকে গোহাটি বিমানবন্দর ও মেঘালয় হয়ে তাদেরকে পুশ ইন করা হয়। বিজিপি মুন্সিপাড়া ক্যাম্পে তাদেরকে জিজ্ঞাসাবাদ চলছে। হালুয়াঘাট সীমান্ত দিয়ে পুশ ইন করা হয়েছে আরও ১০ জনকে।

বিষয়টি নিশ্চিত করে নেত্রকোনা বিজিবি ক্যাম্পের সিইও কামরুজ্জামান জানান, জিজ্ঞাসাবাদে তারা জানান, তারা ২০০৪ সালে এবং পরবর্তী বিভিন্ন সময়ে  সীমান্ত দিয়ে বাংলাদেশ থেকে ভারতে চলে যায় এবং গুজরাটে বসবাস করে। গত ২৪ মে আটকরাসহ প্রায় ২২০ জনকে গুজরাট পুলিশ আটক করে তাদের আসামের গোহাটি বিমানবন্দরে নিয়ে আসে। পরে বিভিন্ন ক্যাম্পে রেখে বিভিন্ন সীমান্ত দিয়ে তাদের পুশ ইন করা হয়। তাদের কাগজপত্র যাচাই-বাছাই শেষে পুলিশের কাছে সোপর্দ করা হবে।

/এফআর/
সম্পর্কিত
মাইন বিস্ফোরণের জন্য উত্তর কোরিয়াকে দায়ী করলো দ. কোরিয়া
সীমান্তের টানে ঘুরে আসুন ফেনীর বিলোনিয়া
সীমান্তে বিএসএফের চেষ্টা ব্যর্থ করে দিলো বিজিবি
সর্বশেষ খবর
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা গুলশান আরা-দেবাশীষের ৭ দিনের রিমান্ড চায় ডিবি
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা গুলশান আরা-দেবাশীষের ৭ দিনের রিমান্ড চায় ডিবি
একদিনে ডেঙ্গুতে চারজনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা লাখ ছাড়ালো
একদিনে ডেঙ্গুতে চারজনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা লাখ ছাড়ালো
কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন কবে, জানালেন মন্ত্রী
কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন কবে, জানালেন মন্ত্রী
তিন বন্দরের আর্থিক ব্যবস্থাপনা ও নিরীক্ষা আপত্তি নিষ্পত্তির তাগিদ
তিন বন্দরের আর্থিক ব্যবস্থাপনা ও নিরীক্ষা আপত্তি নিষ্পত্তির তাগিদ
সর্বাধিক পঠিত
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
জার্মান পর্যটকের সেই ল্যাপটপ উদ্ধার
জার্মান পর্যটকের সেই ল্যাপটপ উদ্ধার