সীমান্ত দিয়ে তৃতীয় লিঙ্গের ১৯ জনকে বাংলাদেশে ঠেলে দিলো বিএসএফ

নেত্রকোনা প্রতিনিধি
১০ জুলাই ২০২৫, ১৩:০৯ আপডেট : ১০ জুলাই ২০২৫, ১৩:০৯

নেত্রকোনার দুর্গাপুর উপজেলার সীমান্ত দিয়ে আবারও ২১ জনকে বাংলাদেশে ঢুকিয়ে দিয়েছে ভারতীয় সীমন্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এর মধ্যে ১৯ জন তৃতীয় লিঙ্গের ও দুই জন পুরুষ রয়েছেন।

তাদের বাড়ি বাংলাদেশের ঢাকা, চট্টগ্রাম, রাজবাড়ি, পটুয়াখালী, মৌলভীবাজার, জামালপুর, টাঙ্গাইল ও ব্রাহ্মণবাড়িয়াসহ বিভিন্ন এলাকায় বলে জানা গেছে।

বৃহস্পতিবার (১০ জুন) ভোর ৫টার দিকে জেলার দুর্গাপুরের বিজয়পুর সীমান্ত দিয়ে তাদেরকে বাংলাদেশে ঠেলে দেওয়া হয় বলে নিশ্চিত করেন নেত্রকোনা ৩১ বিজিবির বিজয়পুর ক্যাম্প কমান্ডার শহীদুল ইসলাম।

তিনি বলেন, সীমান্তে হাবিলদার আব্দুল করিমের নেতৃত্বে একটি দল টহল দেওয়ার সময় বিজয়পুর বিওপির ১১৪৮/৪ এস থেকে প্রায় ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে আড়াপাড়া এলাকায় বিএসএফের ঠেলে দেওয়া ২১ জনকে আটক করে বিজিবি। আটকদের স্থানীয় দুর্গাপুর থানায় হস্তান্তর করা হবে।

এর আগে, গত ৪ জুন রাতে প্রথমবারের মতো একই উপজেলার সীমান্ত দিয়ে ৩২ জনকে বাংলাদেশে ঢুকিয়ে দিয়েছিল বিএসএফ। এর মধ্যে ২১ নারী, ৩ শিশু ও ৮ জন পুরুষ ছিল।

/এফআর/
সম্পর্কিত
পুশইনের চেষ্টা ব্যর্থ, ৬ জনকে ফিরিয়ে নিলো বিএসএফ
সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত, বিজিবির পাল্টা ফায়ার
সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ হয়ে ফিরলো বিএসএফ
সর্বশেষ খবর
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা গুলশান আরা-দেবাশীষের ৭ দিনের রিমান্ড চায় ডিবি
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা গুলশান আরা-দেবাশীষের ৭ দিনের রিমান্ড চায় ডিবি
একদিনে ডেঙ্গুতে চারজনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা লাখ ছাড়ালো
একদিনে ডেঙ্গুতে চারজনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা লাখ ছাড়ালো
কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন কবে, জানালেন মন্ত্রী
কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন কবে, জানালেন মন্ত্রী
তিন বন্দরের আর্থিক ব্যবস্থাপনা ও নিরীক্ষা আপত্তি নিষ্পত্তির তাগিদ
তিন বন্দরের আর্থিক ব্যবস্থাপনা ও নিরীক্ষা আপত্তি নিষ্পত্তির তাগিদ
সর্বাধিক পঠিত
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
জার্মান পর্যটকের সেই ল্যাপটপ উদ্ধার
জার্মান পর্যটকের সেই ল্যাপটপ উদ্ধার