জুলাই সনদ ও ঘোষণাপত্র ৫ আগস্টের মধ্যে জারি করতে হবে: নাহিদ ইসলাম

জামালপুর প্রতিনিধি
২৮ জুলাই ২০২৫, ১৮:২৬আপডেট : ২৮ জুলাই ২০২৫, ১৯:৩৬

জামালপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘জুলাই সনদ ও জুলাই ঘোষণাপত্র অবশ্যই ৫ আগস্টের মধ্যে জারি করতে হবে। বিচার, সংস্কার ও নতুন সংবিধানের প্রতিশ্রুতি নিশ্চিত করতে হবে। অনেকেই বলে আমরা নাকি নির্বাচন পিছিয়ে দেওয়ার চেষ্টা করছি। এই গণঅভ্যুত্থান না হলে আপনারা নির্বাচনের স্বপ্নই দেখতে পারতেন না। কোটা সংস্কার আন্দোলন থেকে গণঅভ্যুত্থানের দিকে যদি না নিয়ে যেতাম, সরকার বদলের দিকে যদি না নিয়ে যেতাম, তাহলে শেখ হাসিনার অধীনে আপনারা আরও চার বছর অপেক্ষা করতেন।’

সোমবার (২৮ জুলাই) দুপুরে শহরের ফৌজদারি মোড়ে দেশ গড়তে জুলাই পদযাত্রা শেষে আয়োজিত পথসভায় তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, ‘আমরা নির্বাচন চাই, ভোটাধিকার চাই, আমরা মানুষের মত প্রকাশের অধিকার নিশ্চিত করতে চাই। কিন্তু শুধু ভোটাধিকারের মাধ্যমে, এক সরকার থেকে আরেক সরকার পরিবর্তনের মাধ্যমে আপনার-আমার জীবনের কোনও পরিবর্তন হবে না। আমাদের জীবনে পরিবর্তন আসবে যদি সংস্কার হয়, প্রকৃত গণতন্ত্র নিশ্চিত করতে পারি। এমন একটি সংসদ যদি তৈরি করতে পারি, যেখানে ক্ষমতার ভারসাম্য থাকবে। যেখানে এক ব্যক্তি শুধু প্রধানমন্ত্রীর কথায় পুরো রাষ্ট্র, পুরো সরকার পরিচালিত হবে না। আমরা সেই সরকার, সেই রাষ্ট্রব্যবস্থার জন্য, নতুন দেশের জন্য কথা বলে যাচ্ছি। আমরা সংস্কার চাই, বিচার চাই ও নির্বাচন চাই।’

দুপুরে জুলাই অভ্যুত্থানের চেতনা পুনর্জাগরণ, বিচার ও সংস্কারের লক্ষ্যে গণমানুষকে ঐক্যবদ্ধ করতে জামালপুরে এনসিপির দেশ গড়তে জুলাই পদযাত্রা অনুষ্ঠিত হয়। 
শহরের তমালতলা থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে ফৌজদারি মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে আয়োজিত পথসভায় জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব লুৎফর রহমানের সভাপতিত্বে সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, জাতীয় যুবশক্তির যুগ্ম আহ্বায়ক হিফজুর রহমান বকুলসহ অন্যরা বক্তব্য রাখেন। পরে নেতৃবৃন্দ ময়মনসিংহের উদ্দেশে রওনা হন।

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
‘পাটওয়ারীর ওপর হামলার জন্য মোড়ে মোড়ে অবস্থান নেন ছাত্রদলের নেতাকর্মীরা’
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা-ডিম নিক্ষেপ, পুলিশ বলছে মিথ্যা 
সর্বশেষ খবর
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী