নিজ বাড়ি থেকে সাংবাদিকের ঝুলন্ত লাশ উদ্ধার, পুলিশ বলছে ‘আত্মহত্যা’

জামালপুর প্রতিনিধি
২৭ সেপ্টেম্বর ২০২৫, ২৩:৫৯ আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৫, ২৩:৫৯

জামালপুরের ইসলামপুর উপজেলায় নিজ বাড়ি থেকে এক সাংবাদিকের লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ভাটিপাড়া গ্রামের বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়।

মৃত ওই সাংবাদিকের নাম ওসমান হারুনী (৪৩)। একই এলাকার মৃত আবু তালেবের ছেলে। মোহনা টিভির জেলা প্রতিনিধি ছিলেন। তার স্ত্রী ও দুটি ছেলে সন্তান রয়েছে। তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে নিজ বাড়ির কক্ষে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান পরিবারের সদস্যরা। উদ্ধার করে ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরিবারের সদস্যরা পরে লাশ বাড়িতে নিয়ে আসেন। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ।

উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. মোরাদুজ্জামান বলেন, ‌‘ওসমান হারুনী দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, আর্থিক সংকট ও শারীরিক অসুস্থতার কারণে আত্মহত্যা করেছেন।’

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, ‘লাশের সুরতহাল প্রতিবেদনে শরীরের কোথাও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। গলায় দড়ির দাগ রয়েছে। প্রাথমিকভাবে মনে হচ্ছে, তিনি আত্মহত্যা করেছেন। পরিবারের পক্ষ থেকে কোনও অভিযোগ না থাকায় লাশের ময়নাতদন্ত করা হয়নি। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হবে এবং আত্মহত্যার সঠিক কারণ খুঁজে বের করা হবে।’

/এএম/
সম্পর্কিত
যাত্রাবাড়ীতে নারীর ৪ টুকরো মরদেহ উদ্ধার
চার সন্তানই বিদেশে, বাড়িতে মিললো বৃদ্ধার অর্ধগলিত মরদেহ
বেনাপোল দিয়ে দেশে ফিরলো ছাত্রলীগ নেতার মরদেহ
সর্বশেষ খবর
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা গুলশান আরা-দেবাশীষের ৭ দিনের রিমান্ড চায় ডিবি
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা গুলশান আরা-দেবাশীষের ৭ দিনের রিমান্ড চায় ডিবি
একদিনে ডেঙ্গুতে চারজনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা লাখ ছাড়ালো
একদিনে ডেঙ্গুতে চারজনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা লাখ ছাড়ালো
কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন কবে, জানালেন মন্ত্রী
কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন কবে, জানালেন মন্ত্রী
তিন বন্দরের আর্থিক ব্যবস্থাপনা ও নিরীক্ষা আপত্তি নিষ্পত্তির তাগিদ
তিন বন্দরের আর্থিক ব্যবস্থাপনা ও নিরীক্ষা আপত্তি নিষ্পত্তির তাগিদ
সর্বাধিক পঠিত
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
জার্মান পর্যটকের সেই ল্যাপটপ উদ্ধার
জার্মান পর্যটকের সেই ল্যাপটপ উদ্ধার