শেরপুরে নিখোঁজের ২ দিন পর ব্যবসায়ীর লাশ উদ্ধার

শেরপুর প্রতিনিধি 
০৪ অক্টোবর ২০২৫, ২৩:৪৩আপডেট : ০৪ অক্টোবর ২০২৫, ২৩:৪৩

শেরপুরে নিখোঁজের দুদিন পর ডোবা থেকে আব্দুল মোতালেব ওরফে হাজী মিয়া (৬২) নামে এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৪ অক্টোবর) বিকালে শহরের সাতানীপাড়ার হরিজন পল্লীর পেছনের ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত মোতালেব গোপালবাড়ী এলাকার মৃত আবেদ আলীর ছেলে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে মোতালেব বাড়ি থেকে বেরিয়ে আ ফেরেননি। অনেক খোঁজাখুঁজির পর কোনও সন্ধান না পেয়ে শুক্রবার পরিবারের পক্ষ থেকে সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। শনিবার বিকালে হরিজন পল্লীর পেছনের ডোবায় লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয় লোকজন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধারের পর সেটি মোতালেবের বলে শনাক্ত করে তার পরিবারের সদস্যরা। 

নিহতের ছেলে সাজিব বলেন, ‌‘আমার বাবা মুদি ব্যবসা করেন। তাকে না পেয়ে থানায় জিডি করি। শনিবার বিকালে বাবার মরদেহ ডোবাতে পাওয়া যায়। আমার বাবাকে হত্যা করে ডোবাতে ফেলে দেওয়া হয়েছে।’

শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুবায়দুল আলম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আঘাতের কোনও চিহ্ন ছিল না। তবে ময়নাদন্তের পর মোতালেবের মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় মামলার বিষয়টি প্রক্রিয়াধীন আছে।’

/এএম/
সম্পর্কিত
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী