ময়মনসিংহে এনসিপির দুই নেতার ওপর হামলা, হাসপাতালে ভর্তি

ময়মনসিংহ প্রতিনিধি
১২ নভেম্বর ২০২৫, ২০:২২ আপডেট : ১২ নভেম্বর ২০২৫, ২০:২২

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অনিয়ম-দুর্নীতি, দালাল চক্রের দৌরাত্ম্য ও সিন্ডিকেটের বিরুদ্ধে মানববন্ধন করতে আসা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দুই নেতাসহ তিন জনের ওপর হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১২ নভেম্বর) বেলা ২টার দিকে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে রবিউল ইসলাম রবি নামে একজনকে আটক করেছে পুলিশ। 

আহতরা হলেন- এনসিপির ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার প্রধান সমন্বয়কারী ও দলের জেলা সদস্য মোজাম্মেল হক, সমন্বয় কমিটির উপজেলা সদস্য প্রভাষক মাসুম বিল্লাহ ও আব্দুর রউফ। এর মধ্যে মোজাম্মেল হককে গুরুতর অবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বাকি দুজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা হাসানুর রহমান সজিব বলেন, ‘স্বাস্থ্য কমপ্লেক্সের দুর্নীতি, অনিয়ম, দলাল চক্র ও সিন্ডিকেটের বিরুদ্ধে দলমত নির্বিশেষে সাধারণ জনগণের ব্যানারে দুপুরে এ মানববন্ধনের আয়োজন করা হয়। সেখানে অংশ নিতে গেলে দালাল চক্র এবং স্বাস্থ্য কমপ্লেক্সের কিছু স্টাফ এনিসিপির নেতাকর্মীদের ওপর হামলা চালায়। আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।  অনতিবিলম্বে দোষীদের শনাক্ত করে শাস্তির আওতায় আনতে হবে। অন্যথায় কঠোর কর্মসূচি দেওয়া হবে।’

হামলার খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সালাউদ্দিন বিশ্বাস ও ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবায়দুর রহমান ঘটনাস্থলে যান। তারা বিষয়টি নিয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জাকির হোসেনের সঙ্গে কথা বলেন। পাশাপাশি হামলার সময় ধারণকৃত ভিডিও ফুটেজ দেখে থানায় লিখিত অভিযোগ দেওয়ার পরামর্শ দেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জাকির হোসেন বলেন, ‘হামলার সময় আমি সহকর্মীদের নিয়ে টাইফয়েড টিকা কার্যক্রম নিয়ে ব্যস্ত ছিলাম। বাইরে হামলার বিষয়ে আমি কিছুই জানি না।’

ইউএনও সানজিদা রহমান বলেন, ‘ঘটনাস্থলে গিয়ে সিসিটিভি ফুটেজ দেখে হামলার ঘটনায় তিন জনকে শনাক্ত করা হয়েছে। তারাসহ অন্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য ওসিকে নির্দেশ দেওয়া হয়েছে।’

ওসি ওবায়দুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘হামলার ঘটনায় রবিউল ইসলাম নামে একজনকে আটক করা হয়েছে। লিখিত অভিযোগ ও ভিডিও পর্যালোচনা করে বাকিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

/এএম/
সম্পর্কিত
পুলিশ সদস্যের ওপর হামলার পর গোপন নির্দেশনা, ফাঁস হলো কীভাবে?
আরও ১০০ উপজেলায় প্রার্থী ঘোষণা করবে এনসিপি, আসছে নতুন কর্মসূচি
রিয়াদে হুথি হামলা: কঠোর জবাবের হুঁশিয়ারি সৌদি জোটের
সর্বশেষ খবর
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা গুলশান আরা-দেবাশীষের ৭ দিনের রিমান্ড চায় ডিবি
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা গুলশান আরা-দেবাশীষের ৭ দিনের রিমান্ড চায় ডিবি
একদিনে ডেঙ্গুতে চারজনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা লাখ ছাড়ালো
একদিনে ডেঙ্গুতে চারজনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা লাখ ছাড়ালো
কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন কবে, জানালেন মন্ত্রী
কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন কবে, জানালেন মন্ত্রী
তিন বন্দরের আর্থিক ব্যবস্থাপনা ও নিরীক্ষা আপত্তি নিষ্পত্তির তাগিদ
তিন বন্দরের আর্থিক ব্যবস্থাপনা ও নিরীক্ষা আপত্তি নিষ্পত্তির তাগিদ
সর্বাধিক পঠিত
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
জার্মান পর্যটকের সেই ল্যাপটপ উদ্ধার
জার্মান পর্যটকের সেই ল্যাপটপ উদ্ধার