ময়মনসিংহ গোল্ডকাপ টুর্নামেন্টে চ্যাম্পিয়ান জামালপুর

টাঙ্গাইল প্রতিনিধি
০২ এপ্রিল ২০১৬, ০৪:৪৪আপডেট : ০২ এপ্রিল ২০১৬, ০৪:৪৪

ময়মনসিংহ গোল্ডকাপ টুর্নামেন্টে বৃহত্তম ময়মনসিংহ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে জামালপুর জেলা দল চ্যাম্পিয়ন হয়েছে।
শুক্রবার বিকেলে টাঙ্গাইল স্টেডিয়ামে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
বৃহত্তর ময়মনসিংহ সমন্বয় পরিষদ এ টুর্নামেন্টের আয়োজন করে।
টুর্নামেন্টে ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, নেত্রকোনা, কিশোরগঞ্জ ও টাঙ্গাইল জেলা দল অংশগ্রহণ করে। ফাইনাল খেলায় জামালপুর জেলা দল ০-১ গোলে নেত্রকোনা জেলা দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
ফাইনাল খেলায় প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ও বৃহত্তর ময়মনসিংহ সমন্বয় পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি ছিলেন টাঙ্গাইল জেলা পরিষদের প্রশাসক ফজলুর রহমান খান ফারুক।
টুর্নামেন্ট কমিটির আহবায়ক ও গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী হাফিজুর রহমান টিপুর সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- টাঙ্গাইল-৫ আসনের এমপি ছানোয়ার হোসেন, টাঙ্গাইলের জেলা প্রশাসক মাহবুব হোসেন ও পুলিশ সুপার সালেহ মোহাম্মদ তানভীর প্রমুখ।
পরে অতিথিবৃন্দ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন জামালপুর ও রানারআপ নেত্রকোনা দল ছাড়াও অংশগ্রহণকারী সকল দলের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
/এমএএইচ/এনএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের