তিস্তা এক্সপ্রেসের দুই বগি বিচ্ছিন্ন, ভোগান্তিতে যাত্রীরা

জামালপুর প্রতিনিধি 
০৪ ডিসেম্বর ২০২৫, ২১:২১আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৫, ২১:২১

জামালপুরের দেওয়ানগঞ্জ বাজার স্টেশন থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর তিস্তা এক্সপ্রেস ট্রেনের দুই বগি বিচ্ছিন্ন হয়ে গেছে। এতে ভোগান্তিতে পড়েছেন ওই ট্রেনের যাত্রীরা। বৃহস্পতিবার (০৪ ডিসেম্বর) বিকাল ৪টা ৫০ মিনিটে পিয়ারপুর স্টেশনের কাছাকাছি এলাকায় এ ঘটনা ঘটে। তবে কেউ হতাহত হয়নি। 

বিষয়টি নিশ্চিত করেছেন জামালপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম। রেলওয়ে সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকালে দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে আসা তিস্তা এক্সপ্রেস পিয়ার এলাকায় পৌঁছালে ‌‘ঢ’ ও ‘ণ’ বগি ট্রেন থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। বিষয়টি চালক বুঝতে পেরে ট্রেন থামান। এতে বিভিন্ন গন্তব্যের যাত্রীরা ভোগান্তিতে পড়েন। কিছু যাত্রী অন্য পরিবহন দিয়ে গন্তব্যের উদ্দেশে রওনা হন।

ট্রেনের যাত্রী দেওয়ানগঞ্জ উপজেলার রফিকুল ইসলাম বলেন, ‘হঠাৎ করেই একটা শব্দ হয়। ট্রেন দাঁড়িয়ে যায়। পরে শুনি বগির নাট খুলে গেছে। এখন আর ঢাকায় সঠিক সময়ে পৌঁছাতে পারবো না।’

রেলওয়ে থানার ওসি রবিউল ইসলাম বলেন, ‘৪টা ৫০ মিনিটের দিকে দুটি বগি বিচ্ছিন্ন হয়ে যায়। ময়মনসিংহ থেকে মেরামতের জন্য টেকনিশিয়ান আনা হচ্ছে। আশা করছি, খুব দ্রুত সমস্যার সমাধান হবে।’

/এএম/
সম্পর্কিত
দার্জিলিংয়ের পাহাড়ে এবার নতুন টয় ট্রেন যাত্রা, জানুন ভাড়া ও সময়
ডাক্তার দেখিয়ে বাড়ি ফেরার পথে ট্রেনের ধাক্কায় দাদি-নাতনি নিহত
চলন্ত ট্রেন থেকে তেল চুরি, ভিডিওতে দেখা যাচ্ছে রেলওয়ের লোকজনও জড়িত
সর্বশেষ খবর
ভিডিও ছড়িয়ে পড়ায় শোকজ খাওয়া বিএনপি নেতা থানায় দিলেন অভিযোগ
ভিডিও ছড়িয়ে পড়ায় শোকজ খাওয়া বিএনপি নেতা থানায় দিলেন অভিযোগ
মুক্তির দ্বিতীয় দিনে আয়ে ধাক্কা খেলো ‘টক্সিক’
মুক্তির দ্বিতীয় দিনে আয়ে ধাক্কা খেলো ‘টক্সিক’
কৈলাস-মানস সরোবর: মেঘ, পর্বত আর পবিত্র হ্রদের দেশে এক কঠিন সফর
কৈলাস-মানস সরোবর: মেঘ, পর্বত আর পবিত্র হ্রদের দেশে এক কঠিন সফর
ইরানে অদৃশ্য নেতৃত্বের ছয় মাস: কোথায় মোজতবা খামেনি?
ইরানে অদৃশ্য নেতৃত্বের ছয় মাস: কোথায় মোজতবা খামেনি?
সর্বাধিক পঠিত
শুটিংয়ে বাধা দেওয়া বাড়িটিই কিনে নিলেন শাহরুখ
শুটিংয়ে বাধা দেওয়া বাড়িটিই কিনে নিলেন শাহরুখ
মালয়েশিয়ায় কর্মী নিয়োগের তালিকায় এবার ৩৩৮ বাংলাদেশি এজেন্সি
মালয়েশিয়ায় কর্মী নিয়োগের তালিকায় এবার ৩৩৮ বাংলাদেশি এজেন্সি
প্রেম আর লিমেরেন্সের পার্থক্য জানেন?
প্রেম আর লিমেরেন্সের পার্থক্য জানেন?
আজ রাতেই আংশিক চন্দ্রগ্রহণ, বাংলাদেশ থেকে কী দেখা যাবে?
আজ রাতেই আংশিক চন্দ্রগ্রহণ, বাংলাদেশ থেকে কী দেখা যাবে?
বাইরে ‘অন্যায়ের চিত্রের’ সাইনবোর্ড, ভেতরে তৈরি হতো নকল জন্মনিয়ন্ত্রণ সামগ্রী
বাইরে ‘অন্যায়ের চিত্রের’ সাইনবোর্ড, ভেতরে তৈরি হতো নকল জন্মনিয়ন্ত্রণ সামগ্রী