বিএনপির সঙ্গে সংঘর্ষে উপজেলা জামায়াত সেক্রেটারি নিহত

শেরপুর প্রতিনিধি
২৮ জানুয়ারি ২০২৬, ২৩:০৩আপডেট : ২৮ জানুয়ারি ২০২৬, ২৩:০৩

বিএনপি ও জামায়াতের সংঘর্ষের ঘটনায় শেরপুরের ঝিনাইগাতী উপজেলা জামায়াতের সেক্রেটারি রেজাউল করিম নিহত হয়েছেন। বুধবার (২৮ জানুয়ারি) রাত ৯টা ২০ মিনিটে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। জেলা জামায়াতের আমির হাফিজুর রহমান রাত ১০টার দিকে বাংলা ট্রিবিউনকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে ঝিনাইগাতী উপজেলা মিনি স্টেডিয়ামে আয়োজিত নির্বাচনি ইশতেহার পাঠ অনুষ্ঠানে সংঘর্ষের ঘটনায় আহত হন রেজাউল করিমসহ  উভয় পক্ষের অন্তত ৩০ জন। পরে আহতদের জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সংঘর্ষ চলাকালে অনুষ্ঠানস্থলের শতাধিক চেয়ার ও কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। রাতে সদর হাসপাতাল থেকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রেজাউল করিমের মৃত্যুহয়।

উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলা প্রশাসনের উদ্যোগে সব প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে নিয়ে নির্বাচনি ইশতেহার পাঠ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকাল থেকেই বিভিন্ন দলের প্রার্থী ও তাদের সমর্থকরা অনুষ্ঠানস্থলে জড়ো হতে থাকেন। অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আশরাফুল আলম রাসেল এবং প্রার্থীরা মঞ্চে আসার পর সামনের সারিতে বসাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের কর্মীদের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। এ সময় সভামঞ্চের সামনে থাকা কয়েকশ চেয়ার ও বেশ কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। সংঘর্ষে দুই পক্ষের অন্তত ৩০ জন আহত হন। স্থানীয় বাসিন্দারা আহতদের উদ্ধার করে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও শেরপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করেন। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মিজানুর রহমান ভূঞা বলেন, ‘পুলিশ ও সেনাবাহিনীর যৌথ তৎপরতায় পরিস্থিতি স্বাভাবিক করা হয়েছে। এখনও কোনও মামলা হয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

জামায়াতে ইসলামীর প্রার্থী নূরুজ্জামান বাদল বলেন, ‘বিএনপি ও তাদের সমর্থকরা পরিকল্পিতভাবে এ হামলা চালিয়েছেন। এতে আমাদের অন্তত ১৫ জন কর্মী আহত হন। তাদের মধ্যে তিন জনের অবস্থা আশঙ্কাজনক ছিল। ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে উপজেলা জামায়াতের সেক্রেটারি রেজাউল করিমের মৃত্যু হয়।’

হামলার পর বিএনপির প্রার্থী মাহমুদুল হক রুবেল জানান, জামায়াত পরিকল্পিতভাবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য এই হামলা চালিয়েছে। এতে বিএনপির অনেক নেতাকর্মী আহত হয়েছেন।

ঝিনাইগাতীর ইউএনও আশরাফুল আলম বলেন, সব প্রার্থীকে নিয়ে ইশতেহার অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। কিন্তু বসা নিয়ে একটি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। পরবর্তী সময়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

/এএম/
সম্পর্কিত
যুবদলের ৭ জেলা ও এক মহানগরে আংশিক কমিটি ঘোষণা
আশুলিয়ায় বিস্ফোরণ: সিলিন্ডারবাহী কাভার্ডভ্যানে আরও ৫ জনের লাশ
কী থেকে ঘটলো বিস্ফোরণ আর কীভাবে লাগলো আগুন: নারীর মৃত্যু, আহত ১৪
সর্বশেষ খবর
ইমরান খানের আরও দুই বোন গ্রেফতার
ইমরান খানের আরও দুই বোন গ্রেফতার
নারায়ণগঞ্জে গভীর রাতে পার্কিং করা বাসে আগুন
নারায়ণগঞ্জে গভীর রাতে পার্কিং করা বাসে আগুন
নারীর নিরাপত্তা কি শুধু আইনের পাতায়? 
নারীর নিরাপত্তা কি শুধু আইনের পাতায়? 
মা-ভাবিকে কুপিয়ে ও ভাতিজিকে আছড়ে মারলো যুবক
মা-ভাবিকে কুপিয়ে ও ভাতিজিকে আছড়ে মারলো যুবক
সর্বাধিক পঠিত
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
১১ দলের লংমার্চ নিয়ে মেট্রোপলিটন পুলিশের পেজে স্ট্যাটাস, পুলিশ কর্মকর্তা প্রত্যাহার
১১ দলের লংমার্চ নিয়ে মেট্রোপলিটন পুলিশের পেজে স্ট্যাটাস, পুলিশ কর্মকর্তা প্রত্যাহার
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশি হেফাজতে
এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশি হেফাজতে