ভোটারদের মাঝে টাকা বিতরণ, ৩ জনকে কারাদণ্ড

জামালপুর প্রতিনিধি
১১ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:১০আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:১০

জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনে স্বতন্ত্র প্রার্থী সাদিকুর রহমান সিদ্দিকীর কাপ-পিরিচ প্রতীকের পক্ষে ভোটারদের মধ্যে টাকা বিতরণের অভিযোগে তিন জনকে হাতেনাতে আটক করেছেন স্থানীয়রা। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে জরিমানা ও কারাদণ্ড দেওয়া হয়।

বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকালে উপজেলার চরগোলাবাড়ী দক্ষিণ পাড়া এলাকার এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই এলাকায় কাপ-পিরিচ প্রতীকের পক্ষে ভোটারদের টাকা বিতরণ করা হচ্ছে এমন তথ্য পেয়ে সন্দেহজনক তিন জনকে দেখে জিজ্ঞাসাবাদ করা হলে তাদের কাছে টাকা বিতরণের প্রমাণ পাওয়া যায় বলে দাবি করেন স্থানীয় এলাকাবাসী। পরে এলাকাবাসী তাদের আটক করে আইনশৃঙ্খলা বাহিনীকে খবর দেন।

আটক ব্যক্তিরা হলেন- মেলান্দহ উপজেলার সবিলাপুর গ্রামের জাহাঙ্গীর আলম, একই উপজেলার চরসগুনা গ্রামের জহুরুল ইসলাম (৬৫) ও মেহেদী হাসান।

স্থানীয় বাসিন্দা মাহমুদুল হাসান সোহাগ জানান, তারা বাড়িটিতে গিয়ে দেখতে পান আটক ব্যক্তিরা ভোটারদের টাকা দিচ্ছেন। বিষয়টি জানাজানি হলে এলাকাবাসী তাদের আটক করেন।

খবর পেয়ে মাদারগঞ্জ সেনা ক্যাম্পের সদস্যরা ও মাদারগঞ্জ মডেল থানার সহকারী পুলিশ সুপার (এএসপি) মোস্তাফিজুর রহমান ভূঞার নেতৃত্বে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়।

পরে বকশীগঞ্জের সিভিল জজ আরিফ হোসাইনের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের দায়ে আটক তিন জনকে প্রত্যেককে পাঁচ হাজার টাকা জরিমানা এবং এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সুমন চৌধুরী বলেন, ভোটারদের মধ্যে টাকা বিতরণের অভিযোগ প্রমাণিত হওয়ায় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আরিফ হোসেন তিনি আটক তিন জনকে এক মাসের কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা করে জরিমানা করেছেন।

আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হয়েছে এবং এ ধরনের অপরাধ দমনে অভিযান অব্যাহত থাকবে।

/এফআর/
সম্পর্কিত
জশনে জুলুসের অনুষ্ঠানে ২৭টি মোবাইল চুরি করে পুলিশের হাতে ধরা
রংপুরে ৪ খুনের পেছনে সম্ভাব্য দুই কারণ বলেছেন পুলিশ কমিশনার
রংপুরে ৪ খুন: সেই বাড়ির ছাদের পানি নিয়ে নতুন সন্দেহ, যা বলছে পুলিশ
সর্বশেষ খবর
ভিডিও ছড়িয়ে পড়ায় শোকজ খাওয়া বিএনপি নেতা থানায় দিলেন অভিযোগ
ভিডিও ছড়িয়ে পড়ায় শোকজ খাওয়া বিএনপি নেতা থানায় দিলেন অভিযোগ
মুক্তির দ্বিতীয় দিনে আয়ে ধাক্কা খেলো ‘টক্সিক’
মুক্তির দ্বিতীয় দিনে আয়ে ধাক্কা খেলো ‘টক্সিক’
কৈলাস-মানস সরোবর: মেঘ, পর্বত আর পবিত্র হ্রদের দেশে এক কঠিন সফর
কৈলাস-মানস সরোবর: মেঘ, পর্বত আর পবিত্র হ্রদের দেশে এক কঠিন সফর
ইরানে অদৃশ্য নেতৃত্বের ছয় মাস: কোথায় মোজতবা খামেনি?
ইরানে অদৃশ্য নেতৃত্বের ছয় মাস: কোথায় মোজতবা খামেনি?
সর্বাধিক পঠিত
শুটিংয়ে বাধা দেওয়া বাড়িটিই কিনে নিলেন শাহরুখ
শুটিংয়ে বাধা দেওয়া বাড়িটিই কিনে নিলেন শাহরুখ
মালয়েশিয়ায় কর্মী নিয়োগের তালিকায় এবার ৩৩৮ বাংলাদেশি এজেন্সি
মালয়েশিয়ায় কর্মী নিয়োগের তালিকায় এবার ৩৩৮ বাংলাদেশি এজেন্সি
প্রেম আর লিমেরেন্সের পার্থক্য জানেন?
প্রেম আর লিমেরেন্সের পার্থক্য জানেন?
আজ রাতেই আংশিক চন্দ্রগ্রহণ, বাংলাদেশ থেকে কী দেখা যাবে?
আজ রাতেই আংশিক চন্দ্রগ্রহণ, বাংলাদেশ থেকে কী দেখা যাবে?
বাইরে ‘অন্যায়ের চিত্রের’ সাইনবোর্ড, ভেতরে তৈরি হতো নকল জন্মনিয়ন্ত্রণ সামগ্রী
বাইরে ‘অন্যায়ের চিত্রের’ সাইনবোর্ড, ভেতরে তৈরি হতো নকল জন্মনিয়ন্ত্রণ সামগ্রী