দেড় মাস পর ময়মনসিংহের দুই স্থলবন্দরে এলো ভারতীয় কয়লা

ময়মনসিংহ প্রতিনিধি
০১ মার্চ ২০২৬, ১৪:০৪ আপডেট : ০১ মার্চ ২০২৬, ১৪:০৪

ময়মনসিংহের হালুয়াঘাটে কড়ইতলী ও গোবড়াকুড়া স্থলবন্দর দিয়ে দেড় মাস পর আবারও ভারতীয় কয়লা আমদানি শুরু হয়েছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) দিনব্যাপী ২০৪ গাড়ি কয়লা এই দুই স্থলবন্দরে প্রবেশ করেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন কড়ইতলী ও গোবড়াকুড়া স্থলবন্দরের ট্রাফিক ইন্সপেক্টর শাহীন মাহমুদ।

তিনি বলেন, চলতি বছরের ১০ জানুয়ারির পর থেকে ভারতীয় কয়লা আমদানি সম্পূর্ণ বন্ধ ছিল। এতে সবচেয়ে বিপাকে পড়েন বন্দরে খেটে-খাওয়া শ্রমজীবী মানুষ। তবে শনিবার (২৮ ফেব্রুয়ারি) কড়ইতলী স্থলবন্দর দিয়ে ৬১ গাড়ি ও গোবড়াকুড়া স্থলবন্দর দিয়ে ১৪৩ গাড়ি কয়লা প্রবেশ করেছে। এসব গাড়িতে মোট কয়লা ছিল ২ হাজার ৪২৮ মেট্রিক টন। এতে বন্দরকেন্দ্রীক কর্মচাঞ্চল্য ফিরে এসেছে।

বন্দরের কাস্টম সুপার মুজাহিদ হোসেন বলেন, ২০২৪-২৫ অর্থবছরে ৩ হাজার ৩৩৬টি গাড়িতে আনুমানিক ৪০ হাজার ৩২ টন কয়লা আমদানি হয়েছে। বছরের পাঁচ থেকে ছয় মাস কয়লা আমদানি হয়। এতে বছরের অর্ধেক সময় দুই স্থলবন্দরে সুনসান নিরবতা বিরাজ করে। কর্মহীন হয়ে পড়ে বন্দরকেন্দ্রীক শ্রমিকরা। কয়লা ছাড়াও ব্যবসায়ীরা অনুমোদিত অন্য কোনও পণ্য আমদানি-রফতানি করতে পারলে বন্দরে বছরজুড়েই কর্মচাঞ্চল্য থাকতো। এতে ব্যবসায়ীরা লাভবান হওয়ার পাশাপাশি সরকারও পাবে মোটা অঙ্কের রাজস্ব।

গোবড়াকুড়া স্থলবন্দরের আমদানি-রফতানি গ্রুপের মহাসচিব অশোক কুমার অপু বলেন, কয়লার দামে ব্যবসায়ীরা আশানুরূপ লাভ করতে পারে না। এতে আমদানি কম হয়। এ ছাড়া আমদানি করা কয়লাগুলো শুধুমাত্র ইটভাটায় যাচ্ছে। ইটভাটায় কয়লার চাহিদা শেষ হলে আমাদের কয়লাও অবিক্রীত অবস্থায় বন্দরে পড়ে থাকে। আমরা ভারতের পাথর আমদানিসহ মাছসহ কিছু পণ্য রফতানিরও পরিকল্পনা করছি।

কড়ইতলী স্থলবন্দরের আমদানি-রফতানি গ্রুপের সভাপতি আবুল কালাম আজাদ বলেন, দেড় মাস করে কয়লা আমদানি শুরু হয়েছে। বন্দরকেন্দ্রীক ব্যবসা চাঙা করতে চেষ্টা চলছে। বন্দের সব ব্যবসায়ীরা চাইলে আমদানিসহ আমরা বিভিন্ন পণ্য রফতানিও করতে পারবো।

/এফআর/
সম্পর্কিত
বেনাপোল বন্দরে টানা ৮ দিন বন্ধ থাকবে আমদানি-রফতানি
বদলে যাচ্ছে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য: পণ্য যাচ্ছে কম, আসছে বেশি
যুক্তরাষ্ট্রে পোশাক যাচ্ছে কম, দামও কম 
সর্বশেষ খবর
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা গুলশান আরা-দেবাশীষের ৭ দিনের রিমান্ড চায় ডিবি
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা গুলশান আরা-দেবাশীষের ৭ দিনের রিমান্ড চায় ডিবি
একদিনে ডেঙ্গুতে চারজনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা লাখ ছাড়ালো
একদিনে ডেঙ্গুতে চারজনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা লাখ ছাড়ালো
কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন কবে, জানালেন মন্ত্রী
কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন কবে, জানালেন মন্ত্রী
তিন বন্দরের আর্থিক ব্যবস্থাপনা ও নিরীক্ষা আপত্তি নিষ্পত্তির তাগিদ
তিন বন্দরের আর্থিক ব্যবস্থাপনা ও নিরীক্ষা আপত্তি নিষ্পত্তির তাগিদ
সর্বাধিক পঠিত
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
জার্মান পর্যটকের সেই ল্যাপটপ উদ্ধার
জার্মান পর্যটকের সেই ল্যাপটপ উদ্ধার