তিস্তা এক্সপ্রেসের ইঞ্জিন বিকল, দুই ঘণ্টা যাত্রীদের ভোগান্তি

ময়মনসিংহ প্রতিনিধি
১১ মার্চ ২০২৬, ১৬:৪২ আপডেট : ১১ মার্চ ২০২৬, ১৬:৪২

ময়মনসিংহের ত্রিশালে তিস্তা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হয়েছে। এ ঘটনার দুই ঘণ্টা পর বিকল্প ইঞ্জিনে ট্রেনটি তার নির্ধারিত গন্তব্যের উদ্দেশে ছেড়ে যায়। এতে ট্রেনটিতে ভ্রমণকারী যাত্রীরা ভোগান্তিতে পড়েন।

বুধবার (১১ মার্চ) দুপুর ১২টা ৫০ মিনিটে বিকল্প ইঞ্জিনে ট্রেনটি ফাতেমানগর স্টেশন ছেড়ে যায়। এর আগে সকাল পৌনে ১১টার দিকে ত্রিশালের ফাতেমানগর স্টেশনের আউটার সিগন্যাল এলাকায় ইঞ্জিন বিকলের ঘটনাটি ঘটে।

ময়মনসিংহ রেলওয়ে থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) গোলাম কিবরিয়া বলেন, ‘ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জগামী তিস্তা এক্সপ্রেস ট্রেনটি ফাতেমানগর স্টেশনের আউটার এলাকায় পৌঁছালে ইঞ্জিনে ত্রুটি দেখা দেয়। ট্রেনের চালক-স্টাফরা চেষ্টা করেও ত্রুটি সাড়াতে না পারলে ঢাকাগামী হাওর এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন দিয়ে টেনে ফাতেমানগর স্টেশনে নিয়ে আসা হয়। পরে ময়মনসিংহ থেকে বিকল্প ইঞ্জিন এসে দুপুর ১২টা ৫০ মিনিটে ট্রেনটিকে ময়মনসিংহ রেলওয়ে স্টেশনে নিয়ে আসা হয়। বর্তমানে ঢাকা -ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক আছে।’

/এএম/ 
সম্পর্কিত
ফিনল্যান্ডের ‘সান্তা ক্লজ এক্সপ্রেস’ ট্রেনের কেবিনেই ব্যক্তিগত বাথরুম, ভাড়া কত?
দুর্গাপূজা উপলক্ষে চলবে তিন জোড়া বিশেষ ট্রেন
বিনা টিকিটে ভ্রমণ, পরে চিরকুটে ৩০ টাকা দিয়ে যা লিখলেন যাত্রী
সর্বশেষ খবর
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা গুলশান আরা-দেবাশীষের ৭ দিনের রিমান্ড চায় ডিবি
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা গুলশান আরা-দেবাশীষের ৭ দিনের রিমান্ড চায় ডিবি
একদিনে ডেঙ্গুতে চারজনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা লাখ ছাড়ালো
একদিনে ডেঙ্গুতে চারজনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা লাখ ছাড়ালো
কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন কবে, জানালেন মন্ত্রী
কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন কবে, জানালেন মন্ত্রী
তিন বন্দরের আর্থিক ব্যবস্থাপনা ও নিরীক্ষা আপত্তি নিষ্পত্তির তাগিদ
তিন বন্দরের আর্থিক ব্যবস্থাপনা ও নিরীক্ষা আপত্তি নিষ্পত্তির তাগিদ
সর্বাধিক পঠিত
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
জার্মান পর্যটকের সেই ল্যাপটপ উদ্ধার
জার্মান পর্যটকের সেই ল্যাপটপ উদ্ধার