জামালপুরে ১০ দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলা শুরু

জামালপুর প্রতিনিধি 
০১ এপ্রিল ২০২৬, ২৩:৩০আপডেট : ০১ এপ্রিল ২০২৬, ২৩:৩০

জামালপুরে শুরু হয়েছে ১০ দিন ব্যাপী বিসিক উদ্যোক্তা মেলা। বুধবার (১ এপ্রিল) বিকাল সাড়ে ৫টার দিকে শহরের বিসিক শিল্পাঞ্চল প্রাঙ্গণে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) জামালপুর ১০ দিনব্যাপী এ মেলার উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে বিসিকের জামালপুরের সহকারী মহাব্যবস্থাপক সম্রাট আকবরের সভাপতিত্বে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ বিন রশিদ, সরকারি আশেক মাহমুদ কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক আব্দুল হাকিম, জেলা বিএনপির সহ সভাপতি সহিদুল হক খান দুলাল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আহসানুজ্জামান রুমেল, বিসিক শিল্প মালিক সমিতির সভাপতি রফিক আহমেদসহ অন্যরা বক্তব্য রাখেন।

এ সময় বক্তারা বলেন, দেশীয় পণ্যের প্রসার ও দেশীয় শিল্প বিকাশের লক্ষে এই উদ্যোক্তা মেলার আয়োজন করা হয়েছে। ক্ষুদ্র ও কুটির শিল্পের উন্নয়নে এবং নতুন নতুন উদ্যোক্তা সৃষ্টিতে এই মেলা বিশেষ ভূমিকা রাখবে। মেলায় ৭৩টি স্টল স্থান পেয়েছে। প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা চলবে। সন্ধ্যার পর মেলা প্রাঙ্গণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

/এএম/ 
সম্পর্কিত
ভূমিসেবা মেলাতেও দালাল দিয়ে ‘ভূমিসেবা’
সম্প্রীতির সুতোয় গাঁথা কলারোয়ার ‘তাল মেলা’
কুঠিবাড়িতে বসছে না ঐতিহ্যবাহী মেলা, ‘ভাঙা মন’ নিয়ে ফিরলেন ব্যবসায়ীরা
সর্বশেষ খবর
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি