৪ বছর বয়সী সন্তানকে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে

ময়মনসিংহ প্রতিনিধি
০২ এপ্রিল ২০২৬, ০৮:৩০ আপডেট : ০২ এপ্রিল ২০২৬, ০৮:৩০

ময়মনসিংহের ত্রিশালে পারিবারিক কলহের জেরে লাবিব নামে চার বছরের এক শিশুকে  হত্যার অভিযোগ উঠেছে তার বাবার বিরুদ্ধে। বুধবার (১ এপ্রিল) মধ্যরাতে উপজেলার হরিরামপুর ইউনিয়নের রায়েরগ্রাম ভাটিপাড়া এলাকা থেকে শিশুটির লাশ উদ্ধার করে পুলিশ।

ত্রিশাল থানার ওসি মোহাম্মদ ফিরোজ হোসেন জানান, লাবিবের বাবা সোহাগ মিয়ার বিরুদ্ধে চুরি ও ছিনতাইসহ নানা অপরাধের অভিযোগ রয়েছে। লাবিব তার তৃতীয় স্ত্রী লামিয়ার ছেলে। বুধবার বিকালে সোহাগ তার ছেলে লাবিবকে নানা বাড়ি থেকে নিজের বাড়িতে নেওয়ার কথা বলে বের হন। রাতে নানা বাড়ি থেকে কিছু দূরে এক বাড়ির পাশে লাবিবের লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।

তিনি আরও জানান, পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে। ঘটনার পর থেকেই শিশুটির বাবা সোহাগ পলাতক রয়েছে।

এদিকে তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছ।

/এফআর/
সম্পর্কিত
‘ক্রসফায়ার থেকে বাঁচতে দিতে হয় ৭০ লাখ টাকা’
অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার পর ৯৯৯-এ ফোন, আটক স্বামী
সিআইডির প্রতিবেদনেও বাদীর নারাজি এবার ৭ পুলিশের বিরুদ্ধে মামলায় আদালতের নতুন নির্দেশ
সর্বশেষ খবর
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা গুলশান আরা-দেবাশীষের ৭ দিনের রিমান্ড চায় ডিবি
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা গুলশান আরা-দেবাশীষের ৭ দিনের রিমান্ড চায় ডিবি
একদিনে ডেঙ্গুতে চারজনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা লাখ ছাড়ালো
একদিনে ডেঙ্গুতে চারজনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা লাখ ছাড়ালো
কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন কবে, জানালেন মন্ত্রী
কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন কবে, জানালেন মন্ত্রী
তিন বন্দরের আর্থিক ব্যবস্থাপনা ও নিরীক্ষা আপত্তি নিষ্পত্তির তাগিদ
তিন বন্দরের আর্থিক ব্যবস্থাপনা ও নিরীক্ষা আপত্তি নিষ্পত্তির তাগিদ
সর্বাধিক পঠিত
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
জার্মান পর্যটকের সেই ল্যাপটপ উদ্ধার
জার্মান পর্যটকের সেই ল্যাপটপ উদ্ধার