গফরগাঁওয়ে চাচার হাতে ভাতিজা খুন

ময়মনসিংহ প্রতিনিধি
০৫ এপ্রিল ২০২৬, ০৮:৪৯ আপডেট : ০৫ এপ্রিল ২০২৬, ০৮:৪৯

ময়মনসিংহের গফরগাঁওয়ে চাচার দা-এর কোপে রিফাত (২০) নামে এক তরুণ নিহত হয়েছেন। এ ঘটনার পর থেকে মাদকাসক্ত চাচা মনির পলাতক।

শনিবার (৪ এপ্রিল) সন্ধ্যার দিকে গফরগাঁও উপজেলার রাওনা ইউনিয়নের পাচুঁয়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত রিফাত ওই গ্রামের মনসুর আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, অভিযুক্ত মনির এলাকায় চিহ্নিত মাদকসেবী। মনির ও নিহত রিফাতের বাবা মনসুর সৎ ভাই। তাদের মাঝে জমি নিয়ে বিরোধ চলছিল। এ ছাড়াও পারিবারিক বিভিন্ন কলহ তাদের মাঝে লেগেই থাকতো।

শনিবার সকাল থেকে মনির বাড়িতে উচ্ছৃঙ্খল আচরণ করছিলেন। তিনি দা ধার দিয়ে তার নিজের ছেলেকে মারতে যান। এ সময় রিফাত ফেরাতে গেলে মনির রিফাতের হাঁটুর নিচে কোপ দেন। এতে রিফাত গুরুতর আহত হন। স্থানীয়রা টের পেয়ে রিফাতকে উদ্ধার করে প্রথমে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। পরে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হলে রাত সাড়ে ৭টার দিকে চিকিৎসক রিফাতকে মৃত ঘোষণা করেন।

ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ নজরুল ইসলাম বলেন, হাসপাতালে আনার আগেই রিফাত মারা যান। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লাশ মর্গে রাখা হয়েছে।

গফরগাঁও থানার ওসি আতিকুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাজ করছে এবং অভিযুক্ত মনিরকে গ্রেফতারের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

/এফআর/
সম্পর্কিত
‘ক্রসফায়ার থেকে বাঁচতে দিতে হয় ৭০ লাখ টাকা’
সিআইডির প্রতিবেদনেও বাদীর নারাজি এবার ৭ পুলিশের বিরুদ্ধে মামলায় আদালতের নতুন নির্দেশ
অভিবাসন অপরাধ দমনে সম্মত হয়েছে বাংলাদেশ ও যুক্তরাজ্য
সর্বশেষ খবর
একদিনে ডেঙ্গুতে চারজনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা লাখ ছাড়ালো
একদিনে ডেঙ্গুতে চারজনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা লাখ ছাড়ালো
কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন কবে, জানালেন মন্ত্রী
কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন কবে, জানালেন মন্ত্রী
তিন বন্দরের আর্থিক ব্যবস্থাপনা ও নিরীক্ষা আপত্তি নিষ্পত্তির তাগিদ
তিন বন্দরের আর্থিক ব্যবস্থাপনা ও নিরীক্ষা আপত্তি নিষ্পত্তির তাগিদ
দেড় বছরের মধ্যে সর্বোচ্চ ডলারের দর
দেড় বছরের মধ্যে সর্বোচ্চ ডলারের দর
সর্বাধিক পঠিত
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
জার্মান পর্যটকের সেই ল্যাপটপ উদ্ধার
জার্মান পর্যটকের সেই ল্যাপটপ উদ্ধার