ইঞ্জিন বিকল, আড়াই ঘণ্টা পর গন্তব্যে গেলো ট্রেন

ময়মনসিংহ প্রতিনিধি
১১ এপ্রিল ২০২৬, ১৭:৪৫ আপডেট : ১১ এপ্রিল ২০২৬, ১৭:৪৫

ময়মনসিংহের গফরগাঁওয়ে বলাকা কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকল হয়েছে। বিকলের আড়াই ঘণ্টা পর গন্তব্যের উদ্দেশে যাত্রা করে ট্রেনটি। এ ঘটনায় ট্রেনটিতে ভ্রমণ করা যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন।

শনিবার (১১ এপ্রিল) বেলা ১১টার দিকে উপজেলার মশাখালী রেলওয়ে স্টেশন থেকে নেত্রকোনার মোহনগঞ্জের উদ্দেশ্য ছেড়ে যায় ট্রেনটি। এর আগে সকাল সোয়া ৮টার দিকে মশাখালী রেলওয়ে স্টেশন এলাকায় ইঞ্জিন বিকলের ঘটনা ঘটে।

ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকতার হোসেন বলেন, ‘ঢাকা থেকে ছেড়ে আসা বলাকা কমিউটার ট্রেনটি নেত্রকোনার জারিয়ার দিকে যাচ্ছিল। সকাল সোয়া ৮টার দিকে মশাখালী রেলওয়ে স্টেশন এলাকা পর্যন্ত আসতেই ইঞ্জিন বিকল হয়ে যায়। এ অবস্থায় রেলওয়ের কর্মীরা চেষ্টা করেও ইঞ্জিনের ত্রুটি সারাতে পারেননি। পরে ময়মনসিংহ থেকে রিলিফ ইঞ্জিন নিয়ে আসলে বেলা ১১টার দিকে ট্রেনটি গন্তব্যের উদ্দেশে ছেড়ে যায়।’

ওসি মো. আকতার হোসেন আরও বলেন, ‘ইঞ্জিন বিকলের ঘটনায় রেলওয়ে স্টেশনটির একটি লাইন ব্লক হয়ে গেলেও বিকল্প লাইন দিয়ে ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল স্বাভাবিক ছিল। তবে ইঞ্জিন বিকলের আড়াই ঘণ্টা পর গন্তব্যের উদ্দেশে ট্রেনটি যাত্রা করায় যাত্রীরা ভোগান্তিতে পড়েন।’

/এএম/ 
সম্পর্কিত
ফিনল্যান্ডের ‘সান্তা ক্লজ এক্সপ্রেস’ ট্রেনের কেবিনেই ব্যক্তিগত বাথরুম, ভাড়া কত?
দুর্গাপূজা উপলক্ষে চলবে তিন জোড়া বিশেষ ট্রেন
বিনা টিকিটে ভ্রমণ, পরে চিরকুটে ৩০ টাকা দিয়ে যা লিখলেন যাত্রী
সর্বশেষ খবর
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা গুলশান আরা-দেবাশীষের ৭ দিনের রিমান্ড চায় ডিবি
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা গুলশান আরা-দেবাশীষের ৭ দিনের রিমান্ড চায় ডিবি
একদিনে ডেঙ্গুতে চারজনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা লাখ ছাড়ালো
একদিনে ডেঙ্গুতে চারজনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা লাখ ছাড়ালো
কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন কবে, জানালেন মন্ত্রী
কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন কবে, জানালেন মন্ত্রী
তিন বন্দরের আর্থিক ব্যবস্থাপনা ও নিরীক্ষা আপত্তি নিষ্পত্তির তাগিদ
তিন বন্দরের আর্থিক ব্যবস্থাপনা ও নিরীক্ষা আপত্তি নিষ্পত্তির তাগিদ
সর্বাধিক পঠিত
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
জার্মান পর্যটকের সেই ল্যাপটপ উদ্ধার
জার্মান পর্যটকের সেই ল্যাপটপ উদ্ধার