তেল নেওয়া নিয়ে পেট্রোল পাম্পে মারামারি

জামালপুর প্রতিনিধি 
২৭ এপ্রিল ২০২৬, ২৩:৩২ আপডেট : ২৭ এপ্রিল ২০২৬, ২৩:৩২

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় গ্যালনে জ্বালানি তেল নেওয়াকে কেন্দ্র করে পেট্রোল পাম্পে ইটপাটকেল নিক্ষেপ ও মারামারির ঘটনা ঘটেছে। সোমবার (২৭ এপ্রিল) বিকালে উপজেলার পৌর বাস টার্মিনাল এলাকার লাবণী ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুর থেকে লাবণী ফিলিং স্টেশনে জ্বালানি তেল বিক্রি করা হচ্ছিল। তেলের জন্য প্রাইভেটকার, মোটরসাইকেল, ট্রাক, মিনি ট্রাক ও স্থানীয় কৃষকরা দীর্ঘ সময় ধরে লাইনে অপেক্ষা করছিলেন। এ সময় এক ব্যক্তি পাম্প থেকে গ্যালনে জ্বালানি তেল নেওয়ায় লাইনে অপেক্ষমান লোকজন প্রতিবাদ করেন। এ নিয়ে ওই ব্যক্তির সঙ্গে বাগবিতণ্ডা শুরু হয়। এ সময় অপেক্ষমান লোকজন উত্তেজিত হয়ে ফিলিং স্টেশন লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। এতে বেশ কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয় এবং গাড়ির মালিকদের সঙ্গে তাদের মারামারি লেগে যায়। এ অবস্থায় পুলিশ ও আনসারদের নিয়ে পরিস্থিতি শান্ত করেন মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা। তবে এ ঘটনায় কেউ গুরুতর আহত হয়নি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন চৌধুরী বলেন, ‘চালকরাই ঝামেলা সৃষ্টি করেছেন। কিছু মানুষ রাস্তার বিপরীত দিক থেকে পাম্পে ঢিল ছুড়েছেন। এতে ঝামেলা লেগে যায়। এখন পরিস্থিতি স্বাভাবিক।’

/এএম/ 
সম্পর্কিত
ভারতের আন্দোলন তাদের অভ্যন্তরীণ বিষয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
জ্বালানি ব্যয়ের চাপ সামলাতে বিশ্বব্যাংক-আইএমএফের সহায়তা চায় বাংলাদেশ
বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম
সর্বশেষ খবর
একদিনে ডেঙ্গুতে চারজনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা লাখ ছাড়ালো
একদিনে ডেঙ্গুতে চারজনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা লাখ ছাড়ালো
কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন কবে, জানালেন মন্ত্রী
কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন কবে, জানালেন মন্ত্রী
তিন বন্দরের আর্থিক ব্যবস্থাপনা ও নিরীক্ষা আপত্তি নিষ্পত্তির তাগিদ
তিন বন্দরের আর্থিক ব্যবস্থাপনা ও নিরীক্ষা আপত্তি নিষ্পত্তির তাগিদ
দেড় বছরের মধ্যে সর্বোচ্চ ডলারের দর
দেড় বছরের মধ্যে সর্বোচ্চ ডলারের দর
সর্বাধিক পঠিত
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
জার্মান পর্যটকের সেই ল্যাপটপ উদ্ধার
জার্মান পর্যটকের সেই ল্যাপটপ উদ্ধার