জমি ও নেশার টাকার জন্য দাদিকে হত্যার অভিযোগ, নাতি গ্রেফতার

ময়মনসিংহ প্রতিনিধি
৩০ এপ্রিল ২০২৬, ১২:৩৭ আপডেট : ৩০ এপ্রিল ২০২৬, ১২:৩৭

ময়মনসিংহের ফুলপুর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধ ও নেশার টাকার জন্য আয়েশা খাতুন (৭০) নামে এক বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তারই নাতি জসিম উদ্দিনের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (২৯ এপ্রিল) রাত ৯টার দিকে উপজেলার ভাইটকান্দি ইউনিয়নের জাটিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আয়েশা খাতুন ওই গ্রামের মৃত নবী হোসেনের মেয়ে। গ্রেফতার জসিম উদ্দিন মৃত মহিদুল ইসলামের ছেলে। সম্পর্কে তারা দাদি-নাতি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বহু বছর আগে আয়েশা খাতুনের স্বামী তাকে তালাক দিয়ে চলে যান। একমাত্র ছেলে মারা যাওয়ার পর নাতি জসিম উদ্দিনকে তিনি নিজের কাছে লালন-পালন করেন। জসিমের মা পরে অন্যত্র বিয়ে করে সেখানেই মৃত্যুবরণ করেন। বড় হয়ে জসিম বিয়ে করে আলাদা বসবাস শুরু করলেও পারিবারিক কলহের জেরে তার স্ত্রী তাকে ছেড়ে চলে যান। এরপর থেকে তিনি একাই বসবাস করছিলেন।

এদিকে আয়েশা খাতুনের নামে থাকা জমির কিছু অংশ জসিম চাষাবাদ করতেন। তবে জমি লিখে দেওয়ার বিষয় নিয়ে তাদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। 
স্থানীয়দের ধারণা, আত্মীয়দের কাছে জমি চলে যাওয়ার আশঙ্কা থেকে জসিম দাদির ওপর চাপ সৃষ্টি করতেন।

ফুলপুর থানার ওসি রাশেদুল হাসান বলেন, জসিম উদ্দিন মাদকাসক্ত এবং এলাকায় ছিঁচকে চোর হিসেবে পরিচিত। নেশার টাকার জন্য প্রায়ই দাদির কাছে টাকা চাইতেন। ঘটনার দিনও টাকা ও জমি নিয়ে বাগবিতণ্ডার একপর্যায়ে তিনি ধারালো দা দিয়ে দাদিকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করেন। অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ওসি আরও জানান, জসিম আগে দাদির দেওয়া নিজের অংশের জমি বিক্রি করে ফেলেছিলেন। পরে তার মায়ের অংশ হিসেবে থাকা জমি ফেরত চেয়ে দাদির ওপর চাপ সৃষ্টি করছিলেন। এসব বিষয় নিয়েই তাদের মধ্যে বিরোধ চলছিল। ঘটনার পর স্থানীয়রা জসিমকে ধরার চেষ্টা করলেও তার হাতে ধারালো অস্ত্র থাকায় কেউ এগোতে পারেনি। পরে পুলিশ গিয়ে তাকে গ্রেপ্তার করে। এ সময় উত্তেজিত জনতা তাকে মারধরের চেষ্টা করলে পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে ময়নাতদন্তের জন্য লাশ ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

/এফআর/
সম্পর্কিত
‘ক্রসফায়ার থেকে বাঁচতে দিতে হয় ৭০ লাখ টাকা’
সিআইডির প্রতিবেদনেও বাদীর নারাজি এবার ৭ পুলিশের বিরুদ্ধে মামলায় আদালতের নতুন নির্দেশ
অভিবাসন অপরাধ দমনে সম্মত হয়েছে বাংলাদেশ ও যুক্তরাজ্য
সর্বশেষ খবর
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা গুলশান আরা-দেবাশীষের ৭ দিনের রিমান্ড চায় ডিবি
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা গুলশান আরা-দেবাশীষের ৭ দিনের রিমান্ড চায় ডিবি
একদিনে ডেঙ্গুতে চারজনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা লাখ ছাড়ালো
একদিনে ডেঙ্গুতে চারজনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা লাখ ছাড়ালো
কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন কবে, জানালেন মন্ত্রী
কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন কবে, জানালেন মন্ত্রী
তিন বন্দরের আর্থিক ব্যবস্থাপনা ও নিরীক্ষা আপত্তি নিষ্পত্তির তাগিদ
তিন বন্দরের আর্থিক ব্যবস্থাপনা ও নিরীক্ষা আপত্তি নিষ্পত্তির তাগিদ
সর্বাধিক পঠিত
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
জার্মান পর্যটকের সেই ল্যাপটপ উদ্ধার
জার্মান পর্যটকের সেই ল্যাপটপ উদ্ধার