ডোবার পানিতে ভাসছে সরকারি ওষুধ

জামালপুর প্রতিনিধি
০১ মে ২০২৬, ১৭:৫৪ আপডেট : ০১ মে ২০২৬, ১৭:৫৪

জামালপুরের ইসলামপুর উপজেলার একটি কমিউনিটি ক্লিনিক-সংলগ্ন ডোবায় বিপুল পরিমাণ সরকারি ওষুধ ভাসছে। ডোবার পানিতে ছড়িয়ে-ছিটিয়ে থাকা ট্যাবলেট, ক্যাপসুল, সিরাপসহ বিভিন্ন ধরনের ওষুধ দেখে স্থানীয় লোকজনের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।

শুক্রবার (১ মে) সকাল থেকে এসব ওষুধ ভাসমান অবস্থায় থাকার ভিডিও এবং ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। এ নিয়ে নানা আলোচনা চলছে। সরকারি স্বাস্থ্যসেবার জন্য বরাদ্দ করা এসব ওষুধ কীভাবে ডোবায় এসে পড়লো, তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই।

ডোবায় ভাসমান সরকারি ওষুধের ভিডিও এবং ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর নড়েচড়ে বসেছে উপজেলা স্বাস্থ্য বিভাগ। ঘটনাটি তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কীভাবে বিপুল পরিমাণ ওষুধ পানিতে গিয়ে পড়ল, এর সঙ্গে কারা জড়িত এবং কোনও ধরনের অবহেলা বা অনিয়ম হয়েছে কি না— এসব বিষয় খতিয়ে দেখতে কমিটিকে নির্দেশনা দেওয়া হয়েছে। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছে উপজেলা স্বাস্থ্য বিভাগ।

স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, বৃহস্পতিবার বিকালের দিকে উপজেলার বেলগাছা ইউনিয়নের ধনতলা কমিউনিটি ক্লিনিকের পাশের ডোবায় বিপুল পরিমাণ ওষুধ ভাসতে দেখেন স্থানীয় লোকজন। ডোবায় ওষুধ ভাসতে থাকার খবর পেয়ে শুক্রবার সকাল থেকে স্থানীয় লোকজন সেখান ভিড় করতে থাকেন। তাদের ধারণা, এসব ওষুধ ওই ক্লিনিকের ছিল।

এ বিষয়ে জানতে চাইলে বেলগাছা ইউনিয়নের ধনতলা কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্য সহকারী মো. মিস্টার বলেন, ‘আমি ওই ক্লিনিকে অতিরিক্ত দায়িত্বে আছি। ডোবার পানিতে ওষুধ পাওয়ার বিষয়টি কিছুই জানি না।’

ধনতলা গ্রামের কয়েকজন বাসিন্দা জানান, ওই কমিউনিটি ক্লিনিকে নিয়মিত স্বাস্থ্যসেবা মিলতো না, অধিকাংশ সময় সেটি বন্ধই পাওয়া যেত। খোলা থাকলেও রোগীদের প্রায়ই জানানো হতো ওষুধ নেই। অথচ এখন বিপুল পরিমাণ ওষুধ ডোবায় ফেলে রাখা অবস্থায় পাওয়া গেছে, যা স্থানীয়দের মধ্যে ক্ষোভের জন্ম দিয়েছে।

তাদের ধারণা, মেয়াদোত্তীর্ণ হয়ে যাওয়ায় ওষুধগুলো এভাবে ফেলে দেওয়া হয়েছে। এসব ওষুধ যথাসময়ে রোগীদের মধ্যে বিতরণ করা হলে চরাঞ্চলের অসংখ্য মানুষ উপকৃত হতেন এবং স্বাস্থ্যসেবার ঘাটতি অনেকটাই কমে আসত।

ইসলামপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এ এ এম আবু তাহের জানান, পানিতে ওষুধ ভাসতে থাকার বিষয়টি শুনেছেন। ইতিমধ্যে ওই ঘটনায় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তিন কর্মদিবসের মধ্যে কমিটিকে প্রতিবেদন দিতে বলা হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

/এফআর/
সম্পর্কিত
‘ক্রসফায়ার থেকে বাঁচতে দিতে হয় ৭০ লাখ টাকা’
সিআইডির প্রতিবেদনেও বাদীর নারাজি এবার ৭ পুলিশের বিরুদ্ধে মামলায় আদালতের নতুন নির্দেশ
অভিবাসন অপরাধ দমনে সম্মত হয়েছে বাংলাদেশ ও যুক্তরাজ্য
সর্বশেষ খবর
একদিনে ডেঙ্গুতে চারজনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা লাখ ছাড়ালো
একদিনে ডেঙ্গুতে চারজনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা লাখ ছাড়ালো
কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন কবে, জানালেন মন্ত্রী
কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন কবে, জানালেন মন্ত্রী
তিন বন্দরের আর্থিক ব্যবস্থাপনা ও নিরীক্ষা আপত্তি নিষ্পত্তির তাগিদ
তিন বন্দরের আর্থিক ব্যবস্থাপনা ও নিরীক্ষা আপত্তি নিষ্পত্তির তাগিদ
দেড় বছরের মধ্যে সর্বোচ্চ ডলারের দর
দেড় বছরের মধ্যে সর্বোচ্চ ডলারের দর
সর্বাধিক পঠিত
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
জার্মান পর্যটকের সেই ল্যাপটপ উদ্ধার
জার্মান পর্যটকের সেই ল্যাপটপ উদ্ধার