সীমান্ত দিয়ে ১০ বাংলাদেশিকে ফেরত পাঠালো বিএসএফ

ময়মনসিংহ প্রতিনিধি
১৬ মে ২০২৬, ১৭:২০ আপডেট : ১৬ মে ২০২৬, ১৭:২০

অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে আটক ১০ বাংলাদেশিকে হালুয়াঘাট সীমান্ত দিয়ে বিজিবির কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। পরে তাদের বিরুদ্ধে হালুয়াঘাট থানায় মামলা করা হয়েছে।

শনিবার (১৬ মে) দুপুরে হালুয়াঘাট উপজেলার ধোপাঝুড়ি সীমান্তের মেইন পিলার ১১২০ এলাকায় বিএসএফ ও বিজিবির মধ্যে অনুষ্ঠিত পতাকা বৈঠকের মাধ্যমে তাদের তেলিখালী বিজিবি ক্যাম্পে হস্তান্তর করা হয়।

বিজিবির করা মামলা সূত্রে জানা গেছে, আটক ব্যক্তিরা রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা। তারা পাসপোর্ট ও বৈধ কাগজপত্র ছাড়া ভারতে প্রবেশ করলে মেঘালয় পুলিশ তাদের আটক করে। পরে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর সমন্বয়ে তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হয়।

মামলাটি করেন ময়মনসিংহ ব্যাটালিয়নের (৩৯ বিজিবি) ই-কোম্পানি তেলিখালী বিওপিতে কর্মরত নায়েব সুবেদার মিজানুর রহমান।

হালুয়াঘাট থানার ওসি ফেরদৌস আলম জানান, আটক ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
মাইন বিস্ফোরণের জন্য উত্তর কোরিয়াকে দায়ী করলো দ. কোরিয়া
সীমান্তের টানে ঘুরে আসুন ফেনীর বিলোনিয়া
সীমান্তে বিএসএফের চেষ্টা ব্যর্থ করে দিলো বিজিবি
সর্বশেষ খবর
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা গুলশান আরা-দেবাশীষের ৭ দিনের রিমান্ড চায় ডিবি
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা গুলশান আরা-দেবাশীষের ৭ দিনের রিমান্ড চায় ডিবি
একদিনে ডেঙ্গুতে চারজনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা লাখ ছাড়ালো
একদিনে ডেঙ্গুতে চারজনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা লাখ ছাড়ালো
কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন কবে, জানালেন মন্ত্রী
কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন কবে, জানালেন মন্ত্রী
তিন বন্দরের আর্থিক ব্যবস্থাপনা ও নিরীক্ষা আপত্তি নিষ্পত্তির তাগিদ
তিন বন্দরের আর্থিক ব্যবস্থাপনা ও নিরীক্ষা আপত্তি নিষ্পত্তির তাগিদ
সর্বাধিক পঠিত
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
জার্মান পর্যটকের সেই ল্যাপটপ উদ্ধার
জার্মান পর্যটকের সেই ল্যাপটপ উদ্ধার