হাম উপসর্গে একদিনে ৪ শিশুর মৃত্যু, কারণ জানতে কমিটি

ময়মনসিংহ প্রতিনিধি
২৭ জুন ২০২৬, ১৯:২৮আপডেট : ২৭ জুন ২০২৬, ১৯:২৮

ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে হাম উপসর্গে ২৪ ঘণ্টায় চার শিশুর মৃত্যুর ঘটনার কারণ জানতে চার সদস্যের কমিটি গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে কমিটিকে মৃত্যুর যথাযথ কারণ ও করণীয় বিষয়ে প্রতিবেদন দেওয়ার জন্য বলা হয়েছে।

মেডিসিন বিভাগের প্রধান প্রফেসর ডা. খোরশেদুল আলমকে কমিটির আহ্বায়ক ও ডা. ওমর ফারুককে সদস্যসচিব করা হয়েছে। কমিটির সদস্যরা হলেন- শিশু বিভাগের প্রধান প্রফেসর ডা. আখতারুজ্জামান ও কার্ডিওলজি বিভাগের প্রধান ডা. শরিফ উদ্দিন পাঠান। 

কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করে হাসপাতালের সহকারী পরিচালক ডা. মোহাম্মদ মাইনউদ্দিন খান বাংলা ট্রিবিউনকে বলেন,‌ ‌‘চলতি বছরে হাম দেখা দেওয়ার পর থেকে গত ২৪ ঘণ্টায় চার জন শিশুর মৃত্যু হয়েছে। এর আগে এত শিশুর একদিনে মৃত্যু হয়নি। এ কারণেই মৃত্যুর কারণ জানতে হাসপাতাল পরিচালকের নির্দেশে একটি কমিটি গঠন করা হয়েছে।’ 

হাসপাতাল সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে হাম উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় চার শিশুর মৃত্যু হয়। এ নিয়ে এখন পর্যন্ত এ হাসপাতালে শিশু মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৫৮ জনে।

হাসপাতালের ফোকাল পারসন ডা. ঝন্টু সরকার জানান, ময়মনসিংহের হালুয়াঘাটের শাপলা বাজার থেকে আসা চার মাসের এক মেয়ে শিশুকে গত ১৮ জুন আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়েছিল। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দুপুরে তার মৃত্যু হয়। পাশাপাশি নেত্রকোনার কলমাকান্দা থেকে আসা চার মাসের এক ছেলে শিশু গত ১৬ জুন হাসপাতালে ভর্তি হয়। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার বিকালে সে মারা যায়। ময়মনসিংহের ফুলপুরের পলাশকান্দা গ্রাম থেকে আসা তিন মাসের এক ছেলে শিশুকে শুক্রবার সকালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় সেও মারা যায়। এ ছাড়া সুনামগঞ্জ সদরের মদনপুর গ্রাম থেকে আট মাসের এক মেয়ে শিশুকে ৮ জুন ভর্তি হয়। চিকিৎসাধীন অবস্থায় গত রাতে শিশুটি মারা যায়। মারা যাওয়া শিশুরা হাম উপসর্গ ছাড়াও নিউমোনিয়াসহ নানা রোগে আক্রান্ত ছিল। গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৬ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। বর্তমানে ৯৪ শিশু চিকিৎসাধীন আছে।

/এএম/ 
সম্পর্কিত
হাম উপসর্গে চার জনের মৃত্যু
অসুস্থ ইমরান হাশমি, বাতিল হলো শো
মুগদা হাসপাতালে ধারণ ক্ষমতার তিন গুণ ডেঙ্গু রোগীর চাপ
সর্বশেষ খবর
রাষ্ট্রদ্রোহ আইন বাতিল চেয়ে রিট খারিজ করলেন হাইকোর্ট
রাষ্ট্রদ্রোহ আইন বাতিল চেয়ে রিট খারিজ করলেন হাইকোর্ট
ইরানে এবার কোন আশঙ্কায় হামলা চালালো যুক্তরাষ্ট্র
ইরানে এবার কোন আশঙ্কায় হামলা চালালো যুক্তরাষ্ট্র
লাশবাহী অ্যাম্বুলেন্সের সঙ্গে কাভার্ডভ্যানের সংঘর্ষ, আহত ৮
লাশবাহী অ্যাম্বুলেন্সের সঙ্গে কাভার্ডভ্যানের সংঘর্ষ, আহত ৮
৯৯৯ নম্বরে কল করে লাখ টাকা ছিনতাইয়ের হাত থেকে রক্ষা, পিস্তলসহ গ্রেফতার ৩ 
৯৯৯ নম্বরে কল করে লাখ টাকা ছিনতাইয়ের হাত থেকে রক্ষা, পিস্তলসহ গ্রেফতার ৩ 
সর্বাধিক পঠিত
রান্নার সময় গরুর মাংস সবুজ হওয়ার কারণ জানা গেলো ল্যাব পরীক্ষায়
রান্নার সময় গরুর মাংস সবুজ হওয়ার কারণ জানা গেলো ল্যাব পরীক্ষায়
‘ছয় মাস চলে গেলো, আর কয় মাস লাগবে?’
‘ছয় মাস চলে গেলো, আর কয় মাস লাগবে?’
‘ফ্যামিলি কার্ড বাস্তবায়ন নীতিমালা’ জারি: কারা পাবেন, কারা পাবেন না
‘ফ্যামিলি কার্ড বাস্তবায়ন নীতিমালা’ জারি: কারা পাবেন, কারা পাবেন না
মার্কিন প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি বাতিল করার সিদ্ধান্ত নিলো বাংলাদেশ ব্যাংক
মার্কিন প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি বাতিল করার সিদ্ধান্ত নিলো বাংলাদেশ ব্যাংক
সাবেক এমপির ছেলেকে নিয়ে কারাগারে থাকা আ.লীগ কর্মীদের ভিডিও বার্তা
সাবেক এমপির ছেলেকে নিয়ে কারাগারে থাকা আ.লীগ কর্মীদের ভিডিও বার্তা