ইয়াবাসহ স্বেচ্ছাসেবক দলের নেতা আটক

জামালপুর প্রতিনিধি
০৬ আগস্ট ২০২৬, ১০:৪১ আপডেট : ০৬ আগস্ট ২০২৬, ১০:৪১

জামালপুরের মাদারগঞ্জে ৮০টি ইয়াবাসহ স্বেচ্ছাসেবক দলের এক নেতাসহ দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। বুধবার (৫ আগস্ট) সন্ধ্যায় উপজেলার কড়ইচড়া ইউনিয়নের পশ্চিম নলছিয়া এলাকা থেকে তাদের আটক করা হয়।

মাদারগঞ্জ মডেল থানা পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিরা হলেন- মেলান্দহ উপজেলার মাহমুদপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সোলায়মান ইসলাম (২৮) ও একই গ্রামের বাসিন্দা রুবেল মিয়া (২৫)। সোলায়মান খাসিমারা গ্রামের হাবিবুর রহমানের ছেলে। রুবেল একই গ্রামের শহিদুল ইসলামের ছেলে।

পুলিশের দাবি, মাদক বিক্রির উদ্দেশে অবস্থান করার গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে পশ্চিম নলছিয়া এলাকায় অভিযান চালানো হয়। এ সময় দুই জনকে আটক করে তাদের দেহ তল্লাশি করলে ৮০টি ইয়াবা উদ্ধার করা হয়।

মাদারগঞ্জ মডেল থানার ওসি স্নেহাশীষ রায় বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুই জনকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে ৮০টি ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে তাদের বৃহস্পতিবার আদালতে পাঠানো হবে।’

/এফআর/
সম্পর্কিত
‘ক্রসফায়ার থেকে বাঁচতে দিতে হয় ৭০ লাখ টাকা’
সিআইডির প্রতিবেদনেও বাদীর নারাজি এবার ৭ পুলিশের বিরুদ্ধে মামলায় আদালতের নতুন নির্দেশ
অভিবাসন অপরাধ দমনে সম্মত হয়েছে বাংলাদেশ ও যুক্তরাজ্য
সর্বশেষ খবর
একদিনে ডেঙ্গুতে চারজনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা লাখ ছাড়ালো
একদিনে ডেঙ্গুতে চারজনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা লাখ ছাড়ালো
কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন কবে, জানালেন মন্ত্রী
কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন কবে, জানালেন মন্ত্রী
তিন বন্দরের আর্থিক ব্যবস্থাপনা ও নিরীক্ষা আপত্তি নিষ্পত্তির তাগিদ
তিন বন্দরের আর্থিক ব্যবস্থাপনা ও নিরীক্ষা আপত্তি নিষ্পত্তির তাগিদ
দেড় বছরের মধ্যে সর্বোচ্চ ডলারের দর
দেড় বছরের মধ্যে সর্বোচ্চ ডলারের দর
সর্বাধিক পঠিত
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
জার্মান পর্যটকের সেই ল্যাপটপ উদ্ধার
জার্মান পর্যটকের সেই ল্যাপটপ উদ্ধার