ইয়াবাসহ ছাত্রদলের দুই নেতা গ্রেফতার, পরে দল থেকে অব্যাহতি

শেরপুর প্রতিনিধি
০৯ আগস্ট ২০২৬, ০২:১৩ আপডেট : ০৯ আগস্ট ২০২৬, ০২:১৩

শেরপুরের নালিতাবাড়ীতে ১৪ পিস ইয়াবাসহ স্থানীয় জনতার হাতে আটকের ঘটনায় বরুয়াজানি শহীদ মুক্তিযোদ্ধা কলেজ ছাত্রদলের সভাপতি ও সাংগঠনিক সম্পাদককে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। 

শনিবার (৮ আগস্ট) রাতে জেলা ছাত্রদলের সভাপতি মো. নাইম হাসান উজ্জ্বল ও সাধারণ সম্পাদক খালিদুজ্জামান সিদ্দিকী আসিফ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অব্যাহতি পাওয়া দুই নেতা হলেন— বরুয়াজানি শহীদ মুক্তিযোদ্ধা কলেজ ছাত্রদলের সভাপতি দেলোয়ার হোসেন ও সাংগঠনিক সম্পাদক মো. ছাদেক হোসেন। এর মধ্যে দেলোয়ার হোসেন সোহাগপুর গ্রামের কামাল হোসেনের ছেলে এবং ছাদেক হোসেন কাকরকান্দি গ্রামের আমিনুল ইসলামের ছেলে।

জেলা ছাত্রদলের বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাদের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। জেলা ছাত্রদলের সভাপতি মো. নাজিম হাসান উজ্জ্বল ও সাধারণ সম্পাদক খালিদুজ্জামান সিদ্দিকী আসিফ এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন।

এর আগে শুক্রবার (৭ আগস্ট) দিবাগত রাত ৩টার দিকে নালিতাবাড়ী উপজেলার বিশগিরিপাড়া হ্যান্ডেল মোড় এলাকা থেকে দেলোয়ার ও ছাদেকসহ তিন জনকে আটক করে স্থানীয় জনতা। পরে তাদের একটি ঘরে আটকে মারধর করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে হেফাজতে নেয়।

পুলিশ জানায়, আটক ব্যক্তিদের কাছ থেকে ১৪ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। পরে তাদের গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়নের বিশগিরিপাড়া হ্যান্ডেল মোড় এলাকায় মাদক পাচারের সন্দেহে স্থানীয় লোকজন দেলোয়ার হোসেন, ছাদেক হোসেন ও ফারুক মিয়াকে আটক করেন। পরে তাদের কাছ থেকে ১৪টি ইয়াবা উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আজ তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। 

/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চলন্ত মোটরসাইকেল থেকে এক হাতে ক্যাচ, পেলেন ১০ হাজার রুপি পুরস্কার!
চলন্ত মোটরসাইকেল থেকে এক হাতে ক্যাচ, পেলেন ১০ হাজার রুপি পুরস্কার!
নারায়ণগঞ্জের সাত খুন মামলার আপিল শুনানি ফের ৮ ডিসেম্বর
নারায়ণগঞ্জের সাত খুন মামলার আপিল শুনানি ফের ৮ ডিসেম্বর
সবজির বাজার চড়া, বেড়েছে ডিমের দামও
সবজির বাজার চড়া, বেড়েছে ডিমের দামও
পাকিস্তানি সিরিজ নিয়ে নেটফ্লিক্সকে কড়া বার্তা
পাকিস্তানি সিরিজ নিয়ে নেটফ্লিক্সকে কড়া বার্তা
সর্বাধিক পঠিত
১৬ ডিসেম্বর শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা নিয়ে যা বললেন রণধীর জয়সওয়াল
১৬ ডিসেম্বর শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা নিয়ে যা বললেন রণধীর জয়সওয়াল
এক উপজেলা শহরের গুরুত্বপূর্ণ স্থাপনা ছেয়ে গেছে শেখ হাসিনা ফেরার পোস্টারে
এক উপজেলা শহরের গুরুত্বপূর্ণ স্থাপনা ছেয়ে গেছে শেখ হাসিনা ফেরার পোস্টারে
গ্রেফতারি পরোয়ানা নিয়ে হঠাৎ মাহমুদুর রহমানের বাসায় পুলিশ
গ্রেফতারি পরোয়ানা নিয়ে হঠাৎ মাহমুদুর রহমানের বাসায় পুলিশ
নাশকতা মামলার বাদী হতে না চাওয়ায় এক ট্রাফিক সার্জেন্ট বরখাস্ত
নাশকতা মামলার বাদী হতে না চাওয়ায় এক ট্রাফিক সার্জেন্ট বরখাস্ত
আ.লীগ নেতাদের সঙ্গে যোগাযোগ রাখায় বগুড়ার বিএনপি নেতা বহিষ্কার
আ.লীগ নেতাদের সঙ্গে যোগাযোগ রাখায় বগুড়ার বিএনপি নেতা বহিষ্কার