এক ফাঁড়ি থেকে একসঙ্গে ২৭ পুলিশকে প্রত্যাহার, কারণ কী?

ময়মনসিংহ প্রতিনিধি
২৫ আগস্ট ২০২৬, ১০:৩১আপডেট : ২৫ আগস্ট ২০২৬, ১০:৩১

ময়মনসিংহে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অঙ্গসংগঠন যুবলীগের বিক্ষোভ মিছিলের ঘটনায় সমালোচনার মুখে কোতোয়ালি থানাধীন নগরীর ১ নম্বর পুলিশ ফাঁড়ির ২৭ কর্মকর্তা ও সদস্যকে একযোগে প্রত্যাহার করা হয়েছে। একই সঙ্গে পৃথক অফিস আদেশে তাদের বিভিন্ন থানায় বদলি করা হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) রাতে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মো. আব্দুল্লাহ আল মামুন এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, নগরীর ১ নম্বর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহাবুব মিল্কী, চার এসআই, পাঁচ এএসআই ও ১৭ কনস্টেবলসহ মোট ২৭ জনকে পৃথক অফিস আদেশে বদলি করা হয়েছে। দ্রুতই ফাঁড়িটিতে নতুন দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের পদায়ন করা হবে।

থানা পুলিশ সূত্র জানায়, গত ২১ আগস্ট নগরীর ১ নম্বর পুলিশ ফাঁড়ির আওতাধীন গাঙ্গিনারপাড় এলাকায় ঝটিকা মিছিল করেন যুবলীগের নেতাকর্মীরা। এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে ফাঁড়ির ইনচার্জসহ সেখানে দায়িত্ব পালনকারী ২৭ কর্মকর্তা ও সদস্যকে একযোগে বদলি করা হয়েছে।

এদিকে, ২১ আগস্টের বিক্ষোভ মিছিলের ঘটনার পর গত চার দিনে পুলিশের টানা অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের ২০ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার ব্যক্তিদের মধ্যে জেলা ছাত্রলীগের সহসভাপতি হিমন শেখ, যুবলীগ নেতা হামিদুর রহমান আকাশ, মাসুদ, সাংস্কৃতিক জোটের নেতা ফরহাদ, যুবলীগ নেতা ওবায়দুল হক, তানভীর ওরফে লিমন উল্লেখযোগ্য।

কোতোয়ালি মডেল থানার ওসি মুহাম্মদ শিবিরুল ইসলাম বলেন, গত ২১ আগস্ট নগরীতে যুবলীগের ঝটিকা মিছিলের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে উপপরিদর্শক (এসআই) মাজহার বাদী হয়ে ৪৩ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ২০ থেকে ৩০ জনকে আসামি করে মামলা করেন।

ওসি বলেন, ওই মামলায় গত চার দিনে মোট ২০ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার ব্যক্তিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান চলমান।

/এফআর/
সম্পর্কিত
কীভাবে মিলে গেলো পুলিশ কর্মকর্তা ও আসামির শার্ট?
পুলিশের ফৌজদারি অপরাধ তদন্তের ক্ষমতা পাবে এপিবিএন, আইনের খসড়া অনুমোদন
চেকপোস্টে জিজ্ঞাসাবাদের পর বাসায় গিয়ে মিললো বিদেশি অস্ত্র, গ্রেফতার ৬
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রী বিটিভিকে বিশ্বাসযোগ্য ও আধুনিক চ্যানেল হিসেবে দেখতে চান: কাজী জেসিন
প্রধানমন্ত্রী বিটিভিকে বিশ্বাসযোগ্য ও আধুনিক চ্যানেল হিসেবে দেখতে চান: কাজী জেসিন
রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার সদিচ্ছা মিয়ানমারের নেই: আসিফ মুনীর
সাক্ষাৎকাররোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার সদিচ্ছা মিয়ানমারের নেই: আসিফ মুনীর
আছিয়া ধর্ষণ-হত্যা: হাইকোর্টের রায় পিছিয়ে ৩১ আগস্ট নির্ধারণ
আছিয়া ধর্ষণ-হত্যা: হাইকোর্টের রায় পিছিয়ে ৩১ আগস্ট নির্ধারণ
ট্রাক থামিয়ে তল্লাশি চালাতেই মিললো ৪ কোটি টাকার হেরোইন
ট্রাক থামিয়ে তল্লাশি চালাতেই মিললো ৪ কোটি টাকার হেরোইন
সর্বাধিক পঠিত
ঘুম থেকে তুলে ছেলেকে পুলিশের হাতে দিই, গায়ে ছিল গেঞ্জি: সিদ্ধার্থের বাবা
ঘুম থেকে তুলে ছেলেকে পুলিশের হাতে দিই, গায়ে ছিল গেঞ্জি: সিদ্ধার্থের বাবা
বরিশাল থেকে সব রুটে বাস চলাচল বন্ধ
বরিশাল থেকে সব রুটে বাস চলাচল বন্ধ
‘পরের বছর থেকে হবে না শর্তে ২৮ আগস্ট হচ্ছে নৌকাবাইচ’
‘পরের বছর থেকে হবে না শর্তে ২৮ আগস্ট হচ্ছে নৌকাবাইচ’
৪০ লাখের বেশি ইভি ফেরত নেওয়ার নির্দেশ
৪০ লাখের বেশি ইভি ফেরত নেওয়ার নির্দেশ
মানি এক্সচেঞ্জে ডলার কেনা-বেচার নতুন দর নির্ধারণ
মানি এক্সচেঞ্জে ডলার কেনা-বেচার নতুন দর নির্ধারণ