অটোরিকশা চার্জ দেওয়ার সময় গ্যারেজে আগুন, অল্পের জন্য রক্ষা ঘরবাড়িসহ পুরো এলাকা

ময়মনসিংহ প্রতিনিধি
০৬ অক্টোবর ২০২৬, ১৯:২৩ আপডেট : ০৬ অক্টোবর ২০২৬, ১৯:২৩

ময়মনসিংহের ভালুকায় ব্যাটারিচালিত অটোরিকশায় চার্জ দেওয়ার সময় একটি গ্যারেজে অগ্নিকাণ্ড ঘটেছে। এতে গ্যারেজে থাকা ১১টি ব্যাটারিচালিত অটোরিকশা, একটি মোটরসাইকেল এবং সংলগ্ন মুদির দোকানের মালামাল ও একটি ফ্রিজ পুড়ে গেছে। এ ঘটনায় আনুমানিক ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

সোমবার (৫ অক্টোবর) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার মল্লিকবাড়ী ইউনিয়নের মামারিশপুর এলাকায় ইদ্রিস অটো গ্যারেজে এ অগ্নিকাণ্ড ঘটে। এতে সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। মঙ্গলবার সকালে ভালুকা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আতিকুর রহমান বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্যারেজের মালিক ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, রাতে অটোরিকশা চার্জ দেওয়ার সময় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে গ্যারেজে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ভালুকা ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এর মধ্যে গ্যারেজে চার্জে থাকা ১১টি অটোরিকশা, একটি মোটরসাইকেল এবং পাশের মুদির দোকানের মালামালসহ একটি ফ্রিজ পুড়ে ছাই হয়ে যায়। তবে হতাহতের কোনও ঘটনা ঘটেনি।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, ওই এলাকার বসতবাড়ি সংলগ্ন সড়কের পাশে একটি দোকানঘর তুলে গ্যারেজ দেওয়া হয়। তবে ক্ষতিগ্রস্ত গ্যারেজটির কোনও লাইসেন্স ছিল না। ১৪ জন ফায়ার সার্ভিস কর্মীর এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এতে আশপাশের এলাকায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।

ভালুকা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আতিকুর রহমান বলেন, ‘খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনলেও পুড়ে ছাই হয়ে গেছে গ্যারেজে থাকা ১১টি অটোরিকশা, একটি মোটরসাইকেল এবং গ্যারেজ সংলগ্ন একটি মুদির দোকানের মালামাল।’

গ্যারেজের মালিক ইদ্রিস মিয়া বাংলা ট্রিবিউনকে বলেন, ‘প্রতিদিনের মতো গ্যারেজে ব্যাটারিচালিত অটোরিকশাগুলো চার্জে বসিয়ে বাড়িতে যাই। পরে বাড়ি থেকে আগুন দেখতে পেয়ে গ্যারেজে গিয়ে দেখি বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এ ঘটনায় আমার ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে।’

/এএম/ 
সম্পর্কিত
আদাবরে ফিজিওথেরাপি কলেজের রান্নাঘরের আগুন নিয়ন্ত্রণে
‘রাস্তা আছে যেখানে, অটো চলবে সেখানে’, হুঁশিয়ারি দিয়ে প্রেসক্লাব ছাড়লেন অটোচালকরা
ফার্নেসের ত্রুটিতে গলিত লোহা ছিটকে দগ্ধ, চীনা প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
সর্বশেষ খবর
মসজিদে বিদ্যুৎ ব্যবহার ও ছাদে সৌরবিদ্যুৎ নীতিমালার সুপারিশ
মসজিদে বিদ্যুৎ ব্যবহার ও ছাদে সৌরবিদ্যুৎ নীতিমালার সুপারিশ
১৫ বছর ধরে প্লাস্টিক-আবর্জনামুক্ত যে গ্রাম পর্যটকদের মুগ্ধ করছে
১৫ বছর ধরে প্লাস্টিক-আবর্জনামুক্ত যে গ্রাম পর্যটকদের মুগ্ধ করছে
নাসিমকে গুলির পর একজনকে জাপটে ধরি, অপরজন আমার মাথায় অস্ত্র ধরেছিল
নাসিমকে গুলির পর একজনকে জাপটে ধরি, অপরজন আমার মাথায় অস্ত্র ধরেছিল
এক আইসক্রিম কারখানায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
এক আইসক্রিম কারখানায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
সর্বাধিক পঠিত
একসঙ্গে ১৯ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, ভোগান্তিতে পড়তে পারেন গ্রাহক
একসঙ্গে ১৯ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, ভোগান্তিতে পড়তে পারেন গ্রাহক
জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি, আজ গুলি করে হত্যা: বাঁচাতে পারেনি পুলিশ
জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি, আজ গুলি করে হত্যা: বাঁচাতে পারেনি পুলিশ
কোয়েল মল্লিক কত টাকার মালিক, জানা গেলো হলফনামায়
কোয়েল মল্লিক কত টাকার মালিক, জানা গেলো হলফনামায়
ভিসার অ্যাপয়েন্টমেন্ট দিয়ে নতুন গাইডলাইন দিলো আইভ্যাক
ভিসার অ্যাপয়েন্টমেন্ট দিয়ে নতুন গাইডলাইন দিলো আইভ্যাক
১৯৪৭ সালের পর আসাম থেকে বাংলাদেশে আসছে প্রথম কোনও নৌযান
১৯৪৭ সালের পর আসাম থেকে বাংলাদেশে আসছে প্রথম কোনও নৌযান