এনসিপির কেন্দ্রীয় এক নেতার বাড়িতে আগুন

নেত্রকোনা প্রতিনিধি
২৬ নভেম্বর ২০২৬, ০৯:৫৬ আপডেট : ২৬ নভেম্বর ২০২৬, ০৯:৫৬

নেত্রকোনা পৌর শহরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতা ও নেত্রকোনা-২ আসনের সাবেক সংসদ সদস্য পদপ্রার্থী ফাহিম রহমান খান পাঠানের বাসায় অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ভোর আনুমানিক সাড়ে ৪টার দিকে পৌরসভার ৯নং ওয়ার্ডের হোসেনপুর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় বাসার বারান্দার একটি কক্ষে থাকা কিছু আসবাবপত্র পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কোনও হতাহত হয়নি।

ফাহিম রহমান খান পাঠান এনসিপির কেন্দ্রীয় বেসরকারি পেশাজীবী সহ-সম্পাদক। অগ্নিসংযোগের ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের দায়ী করে অভিযোগ করা হয়েছে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে বাসাটির বারান্দার একটি কক্ষে আগুন দেখতে পেয়ে ভেতরে থাকা লোকজন তা নেভানোর চেষ্টা করেন। পরে স্থানীয় এলাকাবাসী এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনতে সহযোগিতা করেন।  

ঘটনার সময় ফাহিম রহমান খান পাঠান ঢাকায় অবস্থান করছিলেন বলে জানা গেছে। একাধিকবার চেষ্টা করেও কল রিসিভ না করায় তার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।

অগ্নিকাণ্ডের ঘটনার বিষয়টি নেত্রকোনা মডেল থানার ওসি আবুল খায়ের নিশ্চিত করেছেন। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।

/এফআর/
সম্পর্কিত
মিসরে সড়ক দুর্ঘটনায় ২৭ যানবাহনে আগুন, নিহত ৩১
এস আলমের মতো দুর্নীতিবাজদের প্রতিষ্ঠান পুনর্বাসনে ক্ষমতাসীন দলের কিছু লোক জড়িত: হাসনাত
গ্রামীণ ব্যাংকে আগুন: আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্তির আহ্বান নাহিদের 
সর্বশেষ খবর
জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী 
জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী 
এবার সৌদি আরবের বন্দরে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা
এবার সৌদি আরবের বন্দরে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা
‘ট্রাভেল কম্প্যানিয়ন’: ভ্রমণসঙ্গী হওয়াই যাদের পেশা
‘ট্রাভেল কম্প্যানিয়ন’: ভ্রমণসঙ্গী হওয়াই যাদের পেশা
আধুনিক প্রযুক্তিতে সাত জেলা পর্যবেক্ষণ করছে ১০৯ প্লাটুন বিজিবি
আধুনিক প্রযুক্তিতে সাত জেলা পর্যবেক্ষণ করছে ১০৯ প্লাটুন বিজিবি
সর্বাধিক পঠিত
১৬ ডিসেম্বর শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা নিয়ে যা বললেন রণধীর জয়সওয়াল
১৬ ডিসেম্বর শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা নিয়ে যা বললেন রণধীর জয়সওয়াল
হঠাৎ কেন শেখ হাসিনার মুখপাত্র পদে সৈয়দ মোজাম্মেল আলী, কে তিনি?
হঠাৎ কেন শেখ হাসিনার মুখপাত্র পদে সৈয়দ মোজাম্মেল আলী, কে তিনি?
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃত্যকলা বিভাগের চেয়ারম্যানকে অব্যাহতি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃত্যকলা বিভাগের চেয়ারম্যানকে অব্যাহতি
দেশে ফিরতে বিমান চান শেখ হাসিনা, যা বললেন ইসলামী আন্দোলনের নেতা
দেশে ফিরতে বিমান চান শেখ হাসিনা, যা বললেন ইসলামী আন্দোলনের নেতা
বাংলাদেশসহ ১৬ দেশের ওপর নতুন শুল্ক আরোপ করছে যুক্তরাষ্ট্র
বাংলাদেশসহ ১৬ দেশের ওপর নতুন শুল্ক আরোপ করছে যুক্তরাষ্ট্র