আমেরিকার কথায় দেশ চলে না: নৌমন্ত্রী

ফেনী প্রতিনিধি
০৬ মে ২০১৬, ১৮:৫৮আপডেট : ০৬ মে ২০১৬, ১৯:০০

নৌমন্ত্রী শাজাহান খান আমেরিকার কথায় দেশ চলে না, জনগণের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধিদের দিয়েই দেশ চলে বলে মন্তব্য করেছেন নৌমন্ত্রী শাজাহান খান। শুক্রবার সকালে পরশুরাম উপজেলার বিলোনিয়া স্থলবন্দর পরিদর্শনকালে তিনি এ মন্তব্য করেন।
নৌমন্ত্রী বলেন, সরকার দেশে ১০টি স্থলবন্দর চালু করেছে। এ বছরের মধ্যে আরও ২টি স্থলবন্দর আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করবে। আমদানি-রফতানির কথা বিবেচনা করে বন্দরগুলোর উন্নয়ন করা হবে।
এসময় বিলোনিয়া স্থলবন্দরে চলতি বছরের ডিসেম্বর অবকাঠামো উন্নয়নের কাজ শুরু হবে বলেও জানান তিনি।
নৌমন্ত্রীর বিলোনিয়া বন্দর পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন ফেনী-১ আসনের সংসদ সদস্য শিরিন আক্তার, জেলা আওয়ামী লীগ সভাপতি আবদুর রহমান, সহ-সভাপতি খায়রুল বাশার তপন, পরশুরাম উপজেলা চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার, ফুলগাজী উপজেলা চেয়ারম্যান আবদুর আলিম, ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা কিসিঞ্জার চাকমা, পরশুরাম পৌরসভার মেয়র নিজাম উদ্দিন চৌধুরী সাজেল, অভিনেত্রী রোকেয়া প্রাচী প্রমুখ।

আরও পড়ুন:

প্রয়াত রাষ্ট্রপতিসহ দুই মন্ত্রীকে কটূক্তি, ইমাম আটক 

/এআর/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি