রাজশাহী মহানগরীর জামায়াতের আমিরসহ গ্রেফতার ৫৮

রাজশাহী প্রতিনিধি
১১ মে ২০১৬, ১৪:০৬আপডেট : ১১ মে ২০১৬, ১৪:০৬

রাজশাহীর জামায়াতের আমির গ্রেফতার

জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর ফাঁসির রায় কার্যকরকে কেন্দ্র করে নাশকতার আশঙ্কায় রাজশাহী মহানগর জামায়াতের আমির অধ্যাপক আবুল হাসেমকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাত থেকে বুধবার ভোর পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন মহানগর পুলিশের মুখপাত্র ও সহকারী পুলিশ কমিশনার ইফতে খায়ের আলম।

তিনি বলেন, মঙ্গলবার রাতে নগরীর মির্জাপুরে আবুল হাসেমকে তার বাসা থেকে গ্রেফতার করে মতিহার থানা পুলিশ। নিজামীর ফাঁসি রায় কার্যকরকে কেন্দ্র করে নাশকতার আশঙ্কায় জামায়াতের আমিরকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের পর তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

এছাড়া বিশেষ অভিযানে ৩১ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ৪ জন মাদক ব্যবসায়ী এবং ২৩ জন অন্যান্য আসামি ও মাদকসেবীকে আটক করা হয়েছে।

মহানগরীতে এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানিয়েছেন।

আরও পড়ুন: নিজামীর গ্রামে একদিকে আনন্দ আরেকদিকে শোক

/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি