নারায়ণগঞ্জে শিক্ষক লাঞ্ছনার ঘটনায় শিক্ষামন্ত্রী

‘আমি লজ্জিত ও বিব্রত’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ মে ২০১৬, ১৩:০৫ আপডেট : ১৬ মে ২০১৬, ২১:২১

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ নারায়ণগঞ্জে একটি স্কুলের প্রধান শিক্ষককে লাঞ্ছিত করার ঘটনা প্রসঙ্গে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, আমি এই ঘটনায় লজ্জিত ও বিব্রতবোধ করছি। তবে এ ঘটনায় যথাযথ পদক্ষেপ নেওয়া হবে বলে মন্তব্য করেছেন তিনি। সোমবার সচিবালয়ে তার নিজ কক্ষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
শিক্ষককে এমপি সেলিম ওসমান কর্তৃক লাঞ্ছিত করার বিষয়টি সরকারের দৃষ্টিতে এসেছে কিনা, আর আসলেও সরকারের করণীয় কী- এ প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘প্রয়োজনে তদন্ত কমিটি গঠন করা হবে। এ ধরনের আচরণ গ্রহণযোগ্য নয়। যে কোনও দায়িত্বশীল ব্যক্তির কাছে থেকে এ ধরনের আচরণ আমাদের কাম্য নয়। খোঁজ খবর নেওয়া হচ্ছে। শিক্ষকদের মর্যাদা রক্ষায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।’
প্রসঙ্গত, নারায়ণগঞ্জের বন্দর উপজেলার পিয়ার সাত্তার লতিফ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কান্তির বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগ এনে শুক্রবার দুপুরে তাকে  লাঞ্ছিত, মারধর ও কান ধরে উঠবস করানো হয়। ঘটনার সময় সেখানে এমপি সেলিম ওসমান উপস্থিত ছিলেন।
তবে পুরো বিষয়টি ‘পরিকল্পিত’ ছিল বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী ওই শিক্ষক। তার দাবি, ম্যানেজিং কমিটি নিয়ে বিরোধের জের ধরেই ঘটনাটি ঘটানো হয়েছে। এর আগেও কয়েকবার চেষ্টা করে তাকে পদচ্যুত করতে ব্যর্থ হয়েই এবার ধর্মের মতো স্পর্শকাতর বিষয়টিকে সামনে আনা হয়েছে।
গত ৮ মে ক্লাশে পড়ানোর সময় এক ছাত্রকে প্রহারের ঘটনার পরেই মূলত ধর্মীয় অনুভূতিতে আঘাত করার ওই পরিকল্পা করা হয় বলে অভিযোগ করেছেন ঘটনার শিকার ওই প্রধান শিক্ষক।


ঘটনা তদন্তে রবিবার বন্দর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আকম নুরুল আমিনকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

ঘটনার সত্যতা স্বীকার করে সেলিম ওসমান বলেছেন, ‘শিক্ষককে কান ধরে উঠবস করিয়ে সাজা দেওয়া হয়। জনরোষ থেকে ওই শিক্ষককে বাঁচাতে এছাড়া আর কোনও উপায় ছিল না। কারণ পরিস্থিতি তখন এতটাই উত্তপ্ত ছিল যে বাধ্য হয়েই সেটা করতে হয়েছে।’

আরও পড়ুন:  ‘আমি লজ্জিত ও বিব্রত’  সাড়ে ৬ হাজার এটিএম বুথই অবৈধ!

/এসআই/এসটি/আপ- এপিএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
যুবলীগ নেতাকে ছাড়াতে তদবির, ছাত্রদল নেতা বহিষ্কার
যুবলীগ নেতাকে ছাড়াতে তদবির, ছাত্রদল নেতা বহিষ্কার
কার্বারী অ্যাসোসিয়েন বিলুপ্ত, সাজেকের অবরোধ প্রত্যাহার ঘোষণা
কার্বারী অ্যাসোসিয়েন বিলুপ্ত, সাজেকের অবরোধ প্রত্যাহার ঘোষণা
যুবলীগের ঝটিকা মিছিল থেকে পুলিশের ওপর হামলা, দায়ের কোপে এসআই আহত 
যুবলীগের ঝটিকা মিছিল থেকে পুলিশের ওপর হামলা, দায়ের কোপে এসআই আহত 
নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা গ্রেফতার, সেই রিসোর্টের মালিক আত্মগোপনে
নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা গ্রেফতার, সেই রিসোর্টের মালিক আত্মগোপনে
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কে গেলেন যারা
প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কে গেলেন যারা
সমন্বয়ক হাসিবের সঙ্গে থাকা তরুণীর পরিচয় জানা গেলো, হামলাকারী কে ছিল?
সমন্বয়ক হাসিবের সঙ্গে থাকা তরুণীর পরিচয় জানা গেলো, হামলাকারী কে ছিল?
‘নিজের চলতেই কষ্ট, পরিবার নিয়ে থাকার কথা চিন্তাই করতে পারি না’
‘নিজের চলতেই কষ্ট, পরিবার নিয়ে থাকার কথা চিন্তাই করতে পারি না’
শাহজালালে থার্ড টার্মিনাল চালুর পরিকল্পনা: জাপানি কনসোর্টিয়ামের শর্ত নিয়ে সিদ্ধান্ত আজ
শাহজালালে থার্ড টার্মিনাল চালুর পরিকল্পনা: জাপানি কনসোর্টিয়ামের শর্ত নিয়ে সিদ্ধান্ত আজ
চার সচিবের রদবদল, পদোন্নতি পেলেন একজন
চার সচিবের রদবদল, পদোন্নতি পেলেন একজন