কাপাসিয়ায় ছুরিকাঘাতে নাট্যকর্মী খুন

গাজীপুর প্রতিনিধি
২২ মে ২০১৬, ০৯:১১আপডেট : ২২ মে ২০১৬, ০৯:১১

গাজীপুর

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গাজীপুরের কাপাসিয়ায় নাট্যকর্মীদের ছুরিকাঘাতে আরেক  নাট্যকর্মী নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে।তিনি হলেন কুলগঙ্গা গ্রামের ফারুক হোসেন (৪৫)। এসময় ছেলেকে রক্ষা করতে গিয়ে হামলাকারীদের ছুরিকাঘাতে তার বাবা আবদুল বারেক আহত হন। শনিবার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতের বাবা আবদুল বারেকের বরাত দিয়ে পুলিশ জানায়, তিনি ও তার ছেলে ফারুক একই গ্রামে আব্দুল বাতেন (৪৫) ও তার ছেলে শাকিল (১৮) ব্র্যাক পরিচালিত বাল্য বিবাহ বিরোধী নাটকে অভিনয় করেন। অভিনয়ের টাকার ভাগ নিয়ে তাদের মধ্যে মনোমালিন্য চলছিল। শনিবার রাতে উপজেলার বরবের গ্রামে নাটক পরিবেশন শেষে ফারুক বাড়ির পাশে সিংহশ্রী বটতল চৌরাস্তা মোড় বাজারে বসে চা খাচ্ছিলেন। এসময়  আব্দুল বাতেন ও শাকিল সেখানে থেকে ফারুককে রাস্তার পাশে ডেকে নিয়ে এলোপাথাড়ি ছুরিকাঘাত করে। ফারুকের চিৎকারে শুনে তাকে বাঁচাতে গেলে হামলাকারীরা তাকেও ছুরিকাঘাত করে। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় ফারুককে উদ্ধার করে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কতর্ব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে  থানা পুলিশ  ঘটনাস্থলে পরির্দশ করেন।

কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মাসুম বিল্লাহ জানান, ফারুককে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল।

কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবি সিদ্দিক জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে। পুলিশ ফারুকের লাশ উদ্ধার করেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত থানায় মামলা হয়নি।

আরও পড়ুন: হাতিয়ায় জোয়ারের পানিতে নারী-শিশুসহ ৩ জন নিহত

/এআর/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি