মুন্সীগঞ্জে অস্ত্র ও গুলি উদ্ধার, চার সন্ত্রাসী গ্রেফতার

মুন্সীগঞ্জ প্রতিনিধি
২৯ মে ২০১৬, ২২:০৯আপডেট : ২৯ মে ২০১৬, ২২:১৭

গ্রেফতার মুন্সীগঞ্জ সদরের মোল্লাকান্দি ইউনিয়নে চারটি বিদেশি অস্ত্র ও ১৫ রাউন্ড গুলিসহ চার সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র‌্যাব। শনিবার রাত ৯টার দিকে র‌্যাব-১১, সিপিসি-১ নারায়ণগঞ্জ এর একটি দল তাদের আটক করে।
এএসপি শাহ মো. মশিউর রহমানের নেতৃত্বে মুন্সীগঞ্জ সদরের মোল্লাকান্দি ইউনিয়নের চরডুমুরিয়া বাজার এলাকার সড়কের ওপর চেকপোস্ট বসিয়ে একটি সিএনজি আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে ৩টি বিদেশি পিস্তল, ১টি বিদেশি ওয়ান শুটার গান ও ১৫ রাউন্ড গুলিসহ চার সন্ত্রাসীকে আটক করা হয়। রবিবার বিকেল সাড়ে ৩টার দিকে জেলা সার্কিট হাউসে র‌্যাব-১১, সিপিসি-১ এর উপ-অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গুলজার হোসেন সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানান।
তিনি আরও বলেন, সন্ত্রাসী ও মাদকসহ সব ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে র‌্যাবের কার্যক্রম অব্যাহত রয়েছে এবং থাকবে।

আরও পড়ুন: পরাজিত প্রার্থীর সমর্থকদের ধাওয়ায় পদদলিত হয়ে বৃদ্ধ নিহত
/জেবি/টিএন/আপ-এনএস/

সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের