ফেসবুকে লাইক দিয়ে বরখাস্ত হলেন শিক্ষক

বগুড়া প্রতিনিধি
৩১ মে ২০১৬, ১৭:১০আপডেট : ৩১ মে ২০১৬, ১৮:২১

ফেসবুকে লাইক দিয়ে বরখাস্ত হলেন শিক্ষক বগুড়ার শেরপুরে ফেসবুকে মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তি করার অভিযোগে কল্যাণী উচ্চ বিদ্যালয়ের গণিত বিভাগের সহকারী শিক্ষক বিপ্লব কুমারকে সাময়িক বরখাস্ত করেছে ম্যানেজিং কমিটি। এ ব্যাপারে গঠিত তিন সদস্যের তদন্ত কমিটিকে সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। এদিকে, অভিযুক্ত শিক্ষক দাবি করেছেন, তিনি ফেসবুকে নবী (সা.)কে কটূক্তি করে কিছু লেখেননি। ‘বাংলাদেশ হিন্দু বীর যুব সংঘ’ নামে একটি আইডি থেকে আসা এসংক্রান্ত লেখাটিতে তিনি শুধু লাইক দিয়েছেন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান জানান, তদন্ত প্রতিবেদন পাওয়ার পর ওই শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
অভিযোগে জানা গেছে, বগুড়ার শেরপুর উপজেলার বিশালপুর ইউনিয়নের সিরাজনগর গ্রামের মৃত সুবোল চন্দ্র সরকারের ছেলে বিপ্লব কুমার ২০১৪ সালের ১৬ অক্টোবর কল্যাণী উচ্চ বিদ্যালয়ের গণিত বিভাগের সহকারী শিক্ষক হিসেবে যোগদান করেন। ‘কৃষ্ণকুমার’ নামে তার একটি ফেসবুক আইডি আছে। সেখানে তিনি মহানবী (সা.) সম্পর্কে অশ্লীল মন্তব্য করেন। গত ২৯ মে স্কুলের নবম শ্রেণির দুই শিক্ষার্থী নাজমুল ইসলাম ও জোবায়ের আহমেদ এটি দেখে। তাদের মাধ্যমে বিষয়টি প্রচার হলে স্থানীয় মুসলমানদের মাঝে প্রচণ্ড ক্ষোভের সৃষ্টি হয়। পরদিন সোমবার বেলা ১০টার দিকে এলাকাবাসী স্কুল চত্বরে সমবেত হন এবং শিক্ষক বিপ্লব কুমারের বিচার দাবি করেন। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম সরোয়ার জাহান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান এবং শেরপুর থানার ওসি খান মো. এরফান ঘটনাস্থলে যান। ম্যানেজিং কমিটি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জরুরি সভায় প্রধান শিক্ষক সুবেদ কুমার পালের সঙ্গে আলোচনা করে অভিযুক্ত শিক্ষক বিপ্লব কুমারকে সাময়িক বরখাস্ত করে। এছাড়া ম্যানেজিং কমিটির সদস্য নজরুল ইসলামকে আহ্বায়ক করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন, স্কুলের শিক্ষক প্রতিনিধি বাশির উদ্দিন বিশ্বাস ও স্থানীয় কল্যাণী বালিকা দাখিল মাদ্রাসার সভাপতি আমিনুল ইসলাম মণ্ডল। সাত কর্মদিবসের মধ্যে এ কমিটিকে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

প্রধান শিক্ষক সুদেব কুমার পাল জানান, এমএসসি পাশ সহকারী শিক্ষক বিপ্লবের বিরুদ্ধে অতীতে এমন কোনও অভিযোগ পাওয়া যায়নি। শিক্ষকদের মধ্যে কোনও গ্রুপিং বা কারও সঙ্গে তার শত্রুতা নেই। তাই তিনি যা করেছেন, নিজ দায়িত্বে করেছেন।

তবে প্রধান শিক্ষক আরও জানান, ‘শিক্ষক বিপ্লব কুমার তাকে জানিয়েছেন, তিনি শুধু ওই পেজের লেখায় লাইক দিয়েছেন; কিছু লেখেননি।’

শেরপুর থানার ওসি জানান, ওই শিক্ষক ‘বাংলাদেশ হিন্দু বীর যুব সংঘ’ পেজের একজন অনুসারী (ফলোয়ার)। ওই পেজের মাধ্যমে তার আইডিতে আসা মহানবী (সা.)-কে কটাক্ষ করে লেখায় তিনি (শিক্ষক) লাইক দিয়েছেন।

মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জানান, তদন্ত প্রতিবেদন পেলে ওই শিক্ষকের বিরুদ্ধে ওঠা অভিযোগের ব্যাপারে নিশ্চিত হওয়া যাবে। তারপর তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, ঘটনার পর থেকে শিক্ষক বিপ্লব কুমারের ফেসবুক পেজ ‘কৃষ্ণকুমার’ ব্লক। পেজের একটি ফটোকপিতে দেখা গেছে, শিক্ষক ওই লেখাতে লাইক দিয়েছেন। তিনিও বলেন, তদন্ত রিপোর্ট পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

 আরও পড়ুন: খুলনায় প্রতিমাসে পাঁচ এইচআইভি আক্রান্ত ব্যক্তি শনাক্ত

/বিটি/টিএন/আপ-এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী