ফেনীতে ভোট কেন্দ্রে দুর্বৃত্তের হামলায় নিহত ১

ফেনী প্রতিনিধি
০৪ জুন ২০১৬, ১১:১৯আপডেট : ০৪ জুন ২০১৬, ১২:২০

নির্বাচনি সহিংসতা

ফেনীর সোনাগাজী উপজেলার চরচান্দিয়া ইউনিয়নের চর ভৈরবের হাজী তোয়াফেল আহমেদ উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে দুর্বৃত্তদের গুলি ও বোমা হামলায় একজন নিহত হয়েছেন। এসময় গুলিবিদ্ধ হয়েছেন চার পুলিশসহ ১২ জন। এদের মধ্যে চারজনকে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

ঘটনার পর ওই কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত রয়েছে। সেখানে বর্তমানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সোনাগাজী মডেল থানার ওসি (তদন্ত) মেজবাহ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। 

জেলা পুলিশ সুপার মো. রেজাউল হক ও জেলা প্রশাসক আমিন উল আহসান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এছাড়া একই উপজেহলার মহিগঞ্জ ইউনিয়নের পালগিরি কেন্দ্রে একজন, সরাজপুর কেন্দ্রের বাইরে একজন এবং নবাবপুর ইউনিয়নের আমিরাবাদ এলাকায় দুইজন গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া গেছে।

এদিকে, ফেনী সদরের পাঁচ ইউনিয়নের বিএনপি প্রার্থীরা ভোট কেন্দ্র দখল এবং ভোট কারচুপির অভিযোগে ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন।

এসব বিক্ষিপ্ত ঘটনার মধ্য দিয়ে ফেনীর ১৫ কেন্দ্রের ভোটগ্রহণ চলছে।     

আরও পড়ুন: নোয়াখালীতে বিএনপির এক প্রার্থীর ভোট বর্জন

/এসটি/ এএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌপরিবহন মন্ত্রণালয়ে ৩৫ পদে নিয়োগ, আবেদন শুরু ২৮ সেপ্টেম্বর
নৌপরিবহন মন্ত্রণালয়ে ৩৫ পদে নিয়োগ, আবেদন শুরু ২৮ সেপ্টেম্বর
জবির সিন্ডিকেট সদস্য হলেন অধ্যাপক মোর্শেদ হাসান খান
জবির সিন্ডিকেট সদস্য হলেন অধ্যাপক মোর্শেদ হাসান খান
এআইয়ের দৌড়ে শেয়ারে রেকর্ড উত্থান, ১ ট্রিলিয়ন ডলারের ক্লাবে এএমডি
এআইয়ের দৌড়ে শেয়ারে রেকর্ড উত্থান, ১ ট্রিলিয়ন ডলারের ক্লাবে এএমডি
এমএস নাও-সিএনএন-পলিটিকোর মামলায় চাপে ট্রাম্প প্রশাসন
এমএস নাও-সিএনএন-পলিটিকোর মামলায় চাপে ট্রাম্প প্রশাসন
সর্বাধিক পঠিত
রুপির বিপরীতে কেন এত শক্তিশালী হলো টাকা?
রুপির বিপরীতে কেন এত শক্তিশালী হলো টাকা?
রাশিয়ার নির্বাচনে আবারও জয়ী পুতিন, কত ভোট পেলেন
রাশিয়ার নির্বাচনে আবারও জয়ী পুতিন, কত ভোট পেলেন
১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশের কঞ্চি দিয়ে ঢালাই, তাও রাতের বেলায়
১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশের কঞ্চি দিয়ে ঢালাই, তাও রাতের বেলায়
প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর পৃথিবীর ইতিহাসে একটি বিশেষ মুহূর্ত: মাহদী আমিন
প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর পৃথিবীর ইতিহাসে একটি বিশেষ মুহূর্ত: মাহদী আমিন
তীব্র প্রতিদ্বন্দ্বিতা করে দ. কোরিয়াকে হারালো বাংলাদেশ 
তীব্র প্রতিদ্বন্দ্বিতা করে দ. কোরিয়াকে হারালো বাংলাদেশ