সিসিটিভিতে দেখা সেই কালো মাইক্রোবাসটি আটক

চট্টগ্রাম ব্যুরো
০৮ জুন ২০১৬, ২০:৪৫ আপডেট : ০৮ জুন ২০১৬, ২১:৪৬

মাহমুদা খানম মিতু হত্যাকাণ্ড পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যার ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেলটিকে যে কালো মাইক্রোবাসটি অনুসরণ করতে দেখা গিয়েছিল সেটিকে আটক করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজে এই মাইক্রোবাসটিকে দেখা যায়। 

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার ইকবাল বাহার বুধবার রাত পৌনে আটটার দিকে এই মাইক্রোবাস আটকের খবর নিশ্চিত করেন। চট্টগ্রাম শহর থেকেই মাইক্রোবাসটি আটক করা হয়েছে বলে জানান তিনি। পুলিশ ওই মাইক্রোবাসের তথ্য খতিয়ে দেখছে বলেও জানান কমিশনার। এ ব্যাপারে বৃহস্পতিবার সিএমপি সদর দফতরে বিস্তারিত জানানো হবে।

এর আগে সিএমপি’র অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) দেবদাস ভট্টাচার্য জানান, হত্যাকাণ্ডের পর ওই কালো মাইক্রোবাসটি মোটরসাইকেলের পেছন পেছন কোথায় গিয়েছিল পুলিশ তা জানার চেষ্টা করছে।

এই মাইক্রোবাসটিকে হত্যাকারীরা বিকল্প যান হিসেবে রেখেছিল বলে সন্দেহ করছিল পুলিশ। এ প্রসঙ্গে ইকবাল বাহার বলেছিলেন, ‘সাধারণত জঙ্গিরা তাদের অভিযানের সময় বিকল্প ব্যবস্থা রাখে। প্রয়োজন পড়লে তারা হয়তো এটা (মাইক্রোবাসটি) ব্যবহার করতো।’

এর আগে হত্যাকাণ্ডে ব্যবহৃত মোটরসাইকেলটির নির্দিষ্ট কিছু ‘সময়ের’ মালিককে আটক করে পুলিশ। মোটরসাইকেলটি এর আগে কয়েকবার বিক্রি হয়েছিল বলেও জানতে পেরেছেন তারা।

মিতু হত্যা মামলায় চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ থেকে আবু নছর গুন্নু (৪৫) নামে সাবেক এক শিবিরকর্মীকে বুধবার গ্রেফতার করে পুলিশ। বুধবার সকালে সীতাকুণ্ড থানায় অপহরণসহ হত্যা মামলার চার্জশিটভুক্ত এই আসামিকে গ্রেফতার করা হয়।

পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খাতুন মিতু হত্যার ঘটনায় পুলিশের পাশাপাশি তদন্ত করছে গোয়েন্দা পুলিশ। এছাড়াও এ হত্যার রহস্য উদঘাটনে পুলিশের পাশাপাশি মাঠে রয়েছে র‌্যাব, পিবিআই এর মতো গোয়েন্দা সংস্থাগুলো।
প্রসঙ্গত, গত রবিবার (৫ জুন) সকাল সাড়ে ৬টার দিকে চট্টগ্রাম নগরীর জিইসি মোড়ে পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খাতুন মিতুকে ছুরিকাঘাত ও গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। পরে এই ঘটনায় অজ্ঞাত তিনজনকে আসামি করে মামলা দায়ের করেন বাবুল আক্তার।

আরও পড়ুন- 

কানাডা প্রবাসী তামিম চৌধুরীই আইএস-বাংলাদেশের আবু ইব্রাহিম!
চিকিৎসকদের ফি নির্ধারণে নতুন আইন হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী

/এফএস/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রোনালদোর অর্জনের পুনরাবৃত্তি অসম্ভব, বললেন ইনফান্তিনো
রোনালদোর অর্জনের পুনরাবৃত্তি অসম্ভব, বললেন ইনফান্তিনো
হাম উপসর্গে আরও চার জনের মৃত্যু
হাম উপসর্গে আরও চার জনের মৃত্যু
১৪ দিন পর অমিতাভের বাংলোয় ফের বোমা হামলার হুমকি
১৪ দিন পর অমিতাভের বাংলোয় ফের বোমা হামলার হুমকি
পাকিস্তানি ঐতিহ্যের ছোঁয়ায় মিস ইউনিভার্সের মঞ্চে মিসবাহ
পাকিস্তানি ঐতিহ্যের ছোঁয়ায় মিস ইউনিভার্সের মঞ্চে মিসবাহ
সর্বাধিক পঠিত
সঞ্চয়পত্রের মুনাফায় সংসার চলে যাদের, তাদের জন্য সুখবর নাকি দুঃসংবাদ?
সঞ্চয়পত্রের মুনাফায় সংসার চলে যাদের, তাদের জন্য সুখবর নাকি দুঃসংবাদ?
এনসিপিতে যোগ দিচ্ছেন ফারজানা আফরোজ
এনসিপিতে যোগ দিচ্ছেন ফারজানা আফরোজ
প্রথমদিন সেন্টমার্টিনে ৮৩৭ পর্যটক, যেতে খরচ লাগে কত
প্রথমদিন সেন্টমার্টিনে ৮৩৭ পর্যটক, যেতে খরচ লাগে কত
ক্লাসরুমে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগান দেওয়ায় ৯ শিক্ষার্থীকে একসঙ্গে টিসি
ক্লাসরুমে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগান দেওয়ায় ৯ শিক্ষার্থীকে একসঙ্গে টিসি
গাজীপুর সাফারি পার্কে জন্ম নিয়েছে নীলগাইয়ের চার শাবক
গাজীপুর সাফারি পার্কে জন্ম নিয়েছে নীলগাইয়ের চার শাবক