যশোরে গণপিটুনিতে তিন ডাকাত নিহত

যশোর প্রতিনিধি
১৫ জুন ২০১৬, ০৮:৪০আপডেট : ১৫ জুন ২০১৬, ০৯:৪১

যশোর যশোরের ঝিকরগাছা উপজেলার কৃষ্ণনগরে কপোতাক্ষ নদের পাড় থেকে তিনটি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের দাবি, ডাকাতির চেষ্টাকালে গণপিটুনিতে তারা নিহত হয়েছেন। এখনও তাদের পরিচয় জানা যায়নি। তবে স্থানীয় জনপ্রতিনিধি বলছেন, ডাকাতি বা গণপিটুনির বিষয়টি তার জানা নেই।

স্থানীয়রা জানায়, সকাল ৮টার দিকে ঝিকরগাছা থানা পুলিশ ঘটনাস্থলে যায়।

সুরতহাল তৈরি শেষে লাশ জেনারেল হাসপাতাল মর্গে নেওয়া হবে জানিয়েছেন ঝিকরগাছা থানার এসআই আকরাম হোসেন চৌধুরী। তিনি সুরতহাল রিপোর্টে উল্লেখ করেছেন তিনজনের মাথার সামনে পেছনে এবং কানের আশেপাশে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে।

স্থানীয়রা জানায়, ঝিকরগাছার কৃষ্ণনগর এলাকার কাটাখাল নামক স্থানে তিনটি মরদেহ পড়ে থাকতে দেখা যায়। তাদের একজনের বয়স ৩০-৩২ এবং অপর দুজনের চল্লিশের কাছাকাছি। তাদের প্রত্যেকের পরনে টি শার্ট এবং লুঙি রয়েছে। মুখমণ্ডলসহ শরীরের বিভিন্ন স্থানে রক্ত থাকায় গুলি না ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে- তা বোঝা যাচ্ছে না।

তারা আরও জানান, কাটাখাল এবং কপোতাক্ষ নদের সংযোগস্থলে সম্প্রতি ছোট্ট একটি পার্ক (বঙ্গবন্ধু পার্ক) করা হয়েছে স্থানীয় পৌরসভার উদ্যোগে। এই পার্কের ভেতরে সামান্য দূরত্বে মরদেহগুলো পড়ে ছিল।

সকাল থেকে প্রচুর মানুষ মরদেহগুলো দেখলেও কেউ তাদের পরিচয় জানতে পারেনি।

ঝিকরগাছা পৌরসভার ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শরিফুল ইসলাম জানান, গতরাতে তার এলাকায় কোনও ডাকাতি বা গণপিটুনির কথা শোনেননি। সকালে বঙ্গবন্ধু পার্কে তিনজনের লাশ পড়ে রয়েছে শুনে তিনি অন্যদের মতো দেখতে এসেছেন। এই তিনজন তার ওয়ার্ডের লোক নয় বলেও তিনি জানান।

এ বিষয়ে ঝিকরগাছা থানার ওসি মোল্যা খবির আহমেদ জানান, মঙ্গলবার গভীররাতে ঝিকরগাছার কৃষ্ণনগর এলাকায় ডাকাতের উপস্থিতি টের পেয়ে স্থানীয়রা তাদের ধাওয়া করে। তাদের মধ্যে তিনজন ধরা পড়ে এবং গণপিটুনিতে তারা মারা গেছে বলে তিনি শুনেছেন।

যশোর পুলিশের এএসপি ‘ক’ সার্কেল ভাস্কর সাহা বাংলা ট্রিবিউনকে বলেন, গতরাতে ঝিকরগাছার ওয়াপদাপাড়া এলাকায় ডাকাতির চেষ্টা করছে এমন সংবাদের ভিত্তিতে স্থানীয়দের মারধরে তিনজন নিহত হয়।

আরও পড়তে পারেন: 

যানজটে বাড়ছে মুমূর্ষু রোগীর মৃত্যুঝুঁকি

/বিটি/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাশিয়ায় আতঙ্ক ছড়াচ্ছে ইউক্রেন, প্যারেড বাতিল করে টিভিতে পুতিনের দীর্ঘ ভাষণ
রাশিয়ায় আতঙ্ক ছড়াচ্ছে ইউক্রেন, প্যারেড বাতিল করে টিভিতে পুতিনের দীর্ঘ ভাষণ
বিদেশি শিক্ষার্থীর হারিয়ে যাওয়া স্মার্টফোন উদ্ধার করে ফিরিয়ে দিলো সিআইডি
বিদেশি শিক্ষার্থীর হারিয়ে যাওয়া স্মার্টফোন উদ্ধার করে ফিরিয়ে দিলো সিআইডি
বিএনপি নেতার কার্যালয়ে পেটানো হচ্ছিল যুবককে, নিষেধ করায় মারধরে দাদার মৃত্যু
বিএনপি নেতার কার্যালয়ে পেটানো হচ্ছিল যুবককে, নিষেধ করায় মারধরে দাদার মৃত্যু
যমুনা ব্যাংকের ২৫তম বার্ষিক সাধারণ সভা
যমুনা ব্যাংকের ২৫তম বার্ষিক সাধারণ সভা
সর্বাধিক পঠিত
উদ্বোধনের ১২ দিনেই ধসে পড়লো ৪৭০০ কোটির এক্সপ্রেসওয়ে
উদ্বোধনের ১২ দিনেই ধসে পড়লো ৪৭০০ কোটির এক্সপ্রেসওয়ে
প্রধান শিক্ষিকার রিল ভিডিও ভাইরালের পর বিতর্ক, তদন্তে শিক্ষা বিভাগ
প্রধান শিক্ষিকার রিল ভিডিও ভাইরালের পর বিতর্ক, তদন্তে শিক্ষা বিভাগ
বাংলাদেশি দম্পতিকে পিটিয়ে গ্রেফতার ভারতীয় চিকিৎসক
বাংলাদেশি দম্পতিকে পিটিয়ে গ্রেফতার ভারতীয় চিকিৎসক
নির্বাচন অফিসে পরীক্ষা ছাড়াই ১৪৩ জনকে নিয়োগ, নির্বাচন কর্মকর্তা বরখাস্ত
নির্বাচন অফিসে পরীক্ষা ছাড়াই ১৪৩ জনকে নিয়োগ, নির্বাচন কর্মকর্তা বরখাস্ত
একসঙ্গে ছাত্রদলের ৪ নেতার পদত্যাগ
একসঙ্গে ছাত্রদলের ৪ নেতার পদত্যাগ