ফেনীর মুহুরী নদীর বাঁধ ভেঙে চার গ্রাম প্লাবিত

ফেনী প্রতিনিধি
১৭ জুলাই ২০১৬, ২০:৩৩আপডেট : ১৭ জুলাই ২০১৬, ২১:০৩

ফেনীর মুহুরী নদীর বাঁধ ভেঙে চার গ্রাম প্লাবিত

ভারতীয় পাহাড়ি ঢলের পানির চাপে ফেনীর ফুলগাজির দৌলতপুর অংশে মুহুরী নদীর বাঁধের একটি অংশ ভেঙে গেছে। ফলে পানিতে ওই এলাকার উত্তর দৌলতপুর, দক্ষিণ দৌলতপুর, ভৈরবপুর ও ঘনিয়া মোড়া গ্রাম প্লাবিত হয়েছে। তলিয়ে গেছে ফসলি জমি ও রাস্তাঘাট।

ফুলগাজী উপজেলা নির্বাহী অফিসার কিসিঞ্জার চাকমা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রবিবার ভোরের দিকে বাঁধ ভেঙে যাওয়ার পর বিষয়টি পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের জানানো হয়েছে। উপজেলা প্রশাসন বাঁধ ভাঙন এলাকা সরেজমিন পরির্দশন করেছে ।

পানি উন্নয়ন বোর্ড ফেনী অফিস সূত্র জানায়, নদীতে অতিরিক্ত পানির চাপে বাঁধের এই অংশটি ভেঙে গেছে। নদীতে পানির চাপ কমে গেলে ভাঙা বাঁধটি মেরামত করা হবে ।

অন্যদিকে,উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিকাল ৩টার দিকে ওই এলাকার বানভাসীদের মধ্যে ত্রাণ সমগ্রী বিতরণ করা হয়।

/জেবি/ 

আরও পড়তে পারেন : লালমনিরহাটে পূর্ব শত্রুতার জের ধরে ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলা

সম্পর্কিত
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে