ফরিদপুরে দোকানে বোমা ফাটিয়ে দুইশ’ ভরি সোনা লুট

ফরিদপুর প্রতিনিধি
২০ জুলাই ২০১৬, ২১:৩৮আপডেট : ২০ জুলাই ২০১৬, ২২:০৫

ফরিদপুর শহরে নিউ মেঘনা জুয়েলার্স নামে একটি স্বর্ণের দোকানে বোমা বিস্ফোরণ ঘটিয়ে দুইশ’ ভরি সোনা লুট করেছে দুর্বৃত্তরা। বুধবার রাত সোয়া ৮টার দিকে শহরের নীলতুলি এলাকার প্রধান সড়কের (মুজিব সড়ক) পাশে এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ৮/১০ জনের একটি দল ওই দোকানে ঢুকে অতর্কিতে বোমা হামলা চালায়। এ সময় তাদের হাতে পিস্তল ও হকিস্টিক ছিল। তাদের বাধা দেওয়ার চেষ্টা করলে দোকান মালিক স্বপন কর্মকারের ছেলে দীপঙ্কর কর্মকারকে হকিস্টিক দিয়ে বেদম মারধর করে দুর্বৃত্তরা। তাকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ফরিদপুর

নিউ মেঘনা জুয়েলার্সের স্বত্বাধিকারী স্বপন কর্মকার জানান, দুইটি মোটরসাইকেলে করে আসা কয়েকজন দুর্বৃত্ত পর পর ১০টি বোমা বিস্ফোরণ ঘটিয়ে তার শোকেস থেকে দুইশ’ ভরি স্বর্ণালঙ্কার নিয়ে গেছে।

তবে স্থানীয় অনেকেই বলছেন, দুর্বৃত্তদের একটি মাইক্রোবাসে চড়ে পালাতে দেখেছেন তারা।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ঘটনাস্থল থেকে পুলিশ একটি তাজা বোমা উদ্ধার করেছে। এসময় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এদিকে এ ঘটনার পরপরই ঘটনাস্থলে উপস্থিত হয়েছে র‌্যাব ও পুলিশ।

এ ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার কামরুজ্জামান সাংবাদিকদের বলেছেন, আমরা সিসিটিভির ফুটেজ দেখে ডাকাতদের শনাক্ত করার চেষ্টা চালাচ্ছি। তাদের ধরতে অভিযান শুরু হয়েছে।

/জেবি/টিএন/

আরও পড়ুন:

র‌্যাবের তালিকা: ঢাকা থেকেই নিখোঁজ ৭২ জন 

নিখোঁজ ২৬২ জনের একজন জিলানী সিরিয়ায় নিহত!

সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের