বরসহ তিন ভাইয়ের মৃত্যুতে বিয়েবাড়িজুড়ে শোকের মাতম

মৌলভীবাজার প্রতিনিধি
১৬ সেপ্টেম্বর ২০১৬, ১৫:৫০আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০১৬, ১৬:৪৪

ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৮ বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে বরযাত্রীবাহী মাইক্রোবাসের নিহত ৮ যাত্রীর মধ্যে ছিলেন বর ও তার দুই ভাই। আনন্দের বদলে এখন বিয়েবাড়িজুড়ে এখন কান্নার রোল। কমলগঞ্জে বরের রুপশপুর গ্রামের বাড়িতে এখন মাতম চলছে।  স্বজনরা রয়েছেন লাশের অপেক্ষায়।
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার শশই এলাকায় শুক্রবার সকাল ১০টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় বর মৌলভীবাজারের কমলগঞ্জের রুপশপুর গ্রামের আবু সুফিয়ান (২৫), তাঁর মামা হাজি আবদুল হান্নান (৬৫), বরের দুই ভাই কামরান (২০) ও ফয়ছল (২৩), বরযাত্রী মুর্শেদ (২৫), হাবিবুল (২২), আলী হোসেন (২৫) ও মুক্তার মিয়া (৪২) নিহত হন।
আবু সুফিয়ানরা তিন ভাই। তিনজনই এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন।
নিহত হাজি আবদুল হান্নানের স্বজন ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলার সাধারণ সম্পাদক আবদুল আহামদ মিনার বলেন, শুধু কান্না ছাড়া আর কিছু নেই। আমরা লাশের অপক্ষোয় আছি। লাশ হস্তান্তরে আইনি প্রক্রিয়া চলছে।

/এইচকে/

আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৮

সম্পর্কিত
সর্বশেষ খবর
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি