বদরুলের বিচার চাওয়ায় হত্যার হুমকি

শাবি প্রতিনিধি
০৬ অক্টোবর ২০১৬, ১৭:১৪আপডেট : ০৬ অক্টোবর ২০১৬, ১৭:১৬

বদরুল আলম সিলেট সরকারি মহিলা কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্রী খাদিজা আক্তার নার্গিসকে কুপিয়ে আহত  করার ঘটনায় ছাত্রলীগ নেতা বদরুলের ফাঁসির দাবি করায় আন্দোলনকারী শিক্ষার্থী ফজিলাতুন্নেসাকে মোবাইলে হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে জানা গেছে।  

সিলেট সরকারি মহিলা কলেজের সহকারী অধ্যাপক জিল্লুর রহমান হুমকির বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেন। তিনি জানান, বিষয়টি শাহপরাণ থানায় জানানো হয়েছে।  শাহপরাণ থানার ওসি শাহজালাল মুন্সী অভিযোগ পেয়েছেন বলে বাংলা ট্রিবিউনকে জানান।  

সিলেটে আন্দোলনরত শিক্ষার্থীদের মুখপাত্র ফজিলাতুন্নেসা নগরীর চৌহাট্টায় নার্গিসের ওপর হামলার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ পালনকালে বাংলা ট্রিবিউনকে বলেন, বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে তার মায়ের মোবাইলে একটি অপরিচিত নাম্বার থেকে ফোন আসে। ফোনে আন্দোলন থেকে সরে দাঁড়ানোর জন্য বলা হয়। অন্যথায় খাদিজার মতো একই কায়দায় মেয়েকে হত্যা করা হবে বলে হুমকি দেওয়া হয়।

হুমকির পর ফজিলাতুন্নেসার পরিবারের লোকজনের মধ্যে উৎকণ্ঠা ও ভয় কাজ করছে। এ খবর জানার পর মহিলা কলেজের আন্দোলনরত শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে বলেও জানা যায়। আন্দোলনের মুখপাত্র এই শিক্ষার্থী চলতি বছর সিলেট সরকারি মহিলা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করেছেন।  

বদরুলের শাস্তির দাবিতে সিলেটে বিক্ষোভ

ফজিলাতুন্নেসা বলেন, ‘হুমকি-ধামকি দিয়ে আমাদের আন্দোলনকে দমিয়ে রাখা যাবে না। বদরুলের ফাঁসি না হওয়া পর্যন্ত এ আন্দোলন চলতে থাকবে।’

/বিটি/এইচকে/

পড়ুন: ট্রাইব্যুনালে বদরুলের বিচার চান নার্গিসের বাবা

সম্পর্কিত
সর্বশেষ খবর
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী