ব্রাহ্মণবাড়িয়া ও হবিগঞ্জের ঘটনায় মন্ত্রীর ফাঁসি দাবি

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০৪ নভেম্বর ২০১৬, ১৮:২০আপডেট : ০৪ নভেম্বর ২০১৬, ১৮:২২

ব্রাহ্মণবাড়িয়া ও হবিগঞ্জের ঘটনায় মন্ত্রীর ফাঁসি দাবি

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর ও হবিগঞ্জে হিন্দুদের মন্দির ভাঙচুর, বাড়ি ঘরে হামলার ঘটনায় শুক্রবার নারায়ণগঞ্জে  মিছিল, সমাবেশ, বিক্ষোভ ও মানববন্ধন হয়েছে। মানববন্ধনে মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি নাসিরনগরের ঘটনায় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী ছায়েদুল হকের ফাঁসির দাবি জানান।

শুক্রবার দুপুরে নারায়ণগঞ্জ শহরের দুই নম্বর গেট এলাকাতে মিছিল ও পরে চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে ‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’ স্লোগানে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের যৌথ উদ্যোগে আয়োজিত মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সংহতি প্রকাশ করে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নারায়ণগঞ্জ জেলা ও মহানগর, জাগো হিন্দু পরিষদ নারায়ণগঞ্জ জেলা ও মহানগর সহ নারায়ণগঞ্জের বিভিন্ন মন্দির, উপাসনালয়, হিন্দু ছাত্র সংগঠনের নেতারাও। পরে তাদের সমন্বিত মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ নারায়ণগঞ্জ জেলার সভাপতি ও মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি গোপী নাথ দাস বলেন, ‘জামায়াত ও স্বাধীনতা যুদ্ধের বিপক্ষের শক্তিরা আওয়ামী লীগের লেবাসে  এ ধরনের সম্প্রদায়িক হামলা চালিয়ে যাচ্ছে। এরা চায় বাংলাদেশ থেকে হিন্দু নিশ্চিহ্ন করে দিতে। আর হিন্দুদের সম্পত্তি ভোগ করতে। ’

 মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মো. ছায়েদুল হকের বক্তব্যের তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ‘এ ধরনের মন্ত্রীদের অবিলম্বে মন্ত্রিসভা থেকে বহিস্কার ও  গ্রেফতার করে শাস্তি দেওয়া হোক। আমি তো মনে করি, তাকে ফাঁসি দেওয়া উচিত’।

 বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ নারায়ণগঞ্জ জেলা সভাপতি গোপী নাথ দাসের সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন সংগঠনের মহানগর শাখার সভাপতি লিটন চন্দ্র পাল, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নারায়ণগঞ্জ জেলার সাংগঠনিক সম্পাদক দিলীপ কুমার মণ্ডল , মহানগরের সাধারণ সম্পাদক শিপন সরকার শিখন, সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রঞ্জিত মণ্ডল, জাগো হিন্দু পরিষদের নারায়ণগঞ্জ জেলার সভাপতি কৃষ্ণ দাস কাজল, সাধারণ সম্পদাক সুজন দাস প্রমুখ।

এপিএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
সালমান শাহকে স্মরণ করে শাবনূর বললেন, ‘আজও বিশ্বাস হয় না, তুমি নেই’
সালমান শাহকে স্মরণ করে শাবনূর বললেন, ‘আজও বিশ্বাস হয় না, তুমি নেই’
নরওয়ের প্রয়াত রাজার শেষকৃত্যে যাচ্ছেন প্রিন্স উইলিয়াম
নরওয়ের প্রয়াত রাজার শেষকৃত্যে যাচ্ছেন প্রিন্স উইলিয়াম
যাকাত সংগ্রহ ও বিতরণ নিয়ে যা জানালেন অর্থমন্ত্রী
যাকাত সংগ্রহ ও বিতরণ নিয়ে যা জানালেন অর্থমন্ত্রী
রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা
রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
‘বাড়ি দখল’ এর ঘটনায় যা বললেন দিলারা জামান
‘বাড়ি দখল’ এর ঘটনায় যা বললেন দিলারা জামান
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি